সাহাবা চরিত 9২২৭ নয়। বড় বড় সাহাবাগণ তাঁর কাছে তাফসীর জিজ্ঞেস করতেন । অবশ্য রাসূল (সাঃ)-এর একটি দোয়ার ফলশ্রুতিতে হাদীস ও তাফসীর শাস্ত্রে তিনি এরূপ উচ্চমর্যাদা লাভ করেছিলেন। একবার রাসূল (সাঃ) ইসন্তেঞ্জার জন্য বাইরে গেলেন ফিরে এসে দেখেন যে, পাত্র ভর্তি পানি রয়েছে। জিজ্ঞেস করে জানতে পারলেন যে, এ খিদমতটুকু আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) করেছেন। এতে সন্তুষ্ট হয়ে রাসূল (সাঃ) তাঁর জন্য দোয়া করলেন, হে আল্লাহ্! তাকে কুরআনের ইল্ম দান কর । একবার রাসূল (সাঃ) নামায পড়ছিলেন। তিনি রাসূল (সাঃ) পিছনে নিয়ত করলেন রাসূল (সাঃ) হাতে ধরে তার বরাবর দাড় করিয়ে দিলেন! কিন্তু তিনি একটু পিছে হটে দাঁড়ালেন । নামাযের পর রাসূল (সাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি এরূপ কেন করলে? তিনি আরয করলেন, আপনি আল্লাহ্র রাসূল, আমি কি করে আপনার বরাবর দাঁড়াতে পারি? রাসূল (সাঃ) সন্তুষ্ট হয়ে দোয়া করলেন, হে আল্লাহ্! তুমি তার জ্ঞান বৃদ্ধি করে দাঁও। আবদুল্লাহ ইব্নে আমর (রাঃ)-এর হাদীস হিফ্য যেসব সাহাবায়ে কিরাম দৈনিক এক খতম কুরআন তিলওয়াত করতেন, দিনে রোযা রাখতেন এবং সারারাত ইবাদতে মাশগুল থাকতেন হযরত আবদুল্লাহ ইব্নে আমর (রাঃ) ছিলেন তাদের অন্যতম ৷ তার মাত্রাতিরিক্ত পরিশ্রম দেখে রাসূল (সাঃ) একদিন বললেন, এতে তোমার শরীর দুর্বল হয়ে পড়বে, অধিক রাত্রি জাগরণে চোখে পানি আসবে, শরীরেরও হক রয়েছে পরিবার পরিজন ও আত্মীয় স্বলনেরও হক আছে। তিনি বলেন, আমি দৈনিক এক খতম কুরআন পড়তাম জানতে পেরে রাসূল (সাঃ) আমাকে বললেন, এক মাসে এক খতম করবে । আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার শক্তি ও যৌবনকাল দ্বারা আমাকে উপকৃত হবার সুযোগ দিন। রাসূল (সাঃ) ইরশাদ করলেন,আচ্ছা ঠিক আছে, বিশ দিনে এক খতম করবে । আমি আরয করলাম, হায় রাসূলুল্লাহ! এত খুবই সামান্য । আমাকে আমার শক্তি ও যৌবন কাল থেকে উপকৃত হবার সুযোগ দান করুন। এভাবেই আমি অনুরোধ করতে থাকি। অবশেষে তিনি (সাঃ) আমাকে তিন দিনে এক খতম করার অনুমতি দেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) এর অভ্যাস ছিল, তিনি রাসূল (সাঃ)-এর কাছ থেকে যা কিছু শুনতেন, তাই লিপিবদ্ধ করে করতেন, যাতে ভুলে না যান। এমন কি লিখতে লিখতে একটি কিতাব তৈরী হয়ে যায়, যার নাম তিনি সাদেকা রেখে দেন। তাকে নসীহত করেন, তুমি সব কথাই লিখে ফেল? অথচ রাসূল (সাঃ) অনেক সময় রাগ করে অযথা হাসি-ঠাট্টা করেও কথা বলেন কাজেই সব কথা লেখা ঠিক নয়। এর পর তিনি লেখা ছেড়ে দিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।