দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২২৫ হবার কোন কারণ নেই । আমাদের পক্ষ থেকেও ঘোষণা করা হোক, যে ব্যক্তি জারজীরের মাথা এনে দিতে পারবে, জারজীরের কন্যা তাকেই দান করা হবে এবং লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়া হবে। তদুপরি তাকে এ শহরের শাসনকর্তা নিযুক্ত করা হবে। উভয় পক্ষে দীর্ঘক্ষণ তুমুল যুদ্ধ চলতে থাকে। হযরত আবদুল্লাহ্‌ ইব্‌নে যোবায়ের (রাঃ) দেখলেন, জারজীর একা সৈন্যবাহিনীর পিছনে দু'জন বাদী ময়ূরের পাখা দিয়ে তাকে ছায়া করে আছে! তিনি সবার অলক্ষ্যে তার উপর হামলা করলেন এবং তার মস্তক কেটে বর্শার মাথায় ঝুলিয়ে নিয়ে আসলেন। সবাই তীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল । জারজীর ভেবেছিল তিনি হয়ত কোন সন্ধির আলোচনা করতে তার কাছে এসেছেন । কিন্তু কোন কিছু বুঝে উঠার আগেই তিনি তাকে হত্যা করে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছেন। হিষরতের পর মক্ধাবাসী মুহাজিরীনদের প্রথম সন্তান হযরত আবদুল্লাহ্‌ ইবনে যোবায়ের (রাঃ। হিযরতের পর এক বছর পর্যন্ত মুহাজিরীনদের কোন পুত্রসন্তান না হওয়ার করণে ইহুদীরা দাবী করেছিল যে, তাদের উপর আমরা যাদু করেছি। এ কারণেই তাদের কোন ছেলে সন্তান জন্ম হয় না। কোন শিশু শিশুকে রাসূল (সাঃ) বাইয়াত করাতেন না । কিন্তু হযরত আবদুল্লাহ ইবনে যোবায়ের (রাঃ)-কে তিনি মাত্র সাত বছর বয়সে বাইআত করান । এ যুদ্ধের সময় তীর বয়স মাত্র ২৫ বছর ছিল। এ বয়সে দু’লক্ষ সৈন্যকে ডিঙ্গিয়ে বাদশাহর মাথা কেটে আনা সহজ ব্যাপার নয়। কাফের অবস্থায় কুরআন মুখস্ত হযরত আ’মার ইবনে সালমা (রাঃ) বলেন আমরা মদীনায় এক স্থানে বসবাস করতাম । আমাদের পাশদিয়ে মদীনাবাসীরা আসা যাওয়া করত । মদীনা থেকে আসার পথে লোকজনদেরকে নবীজী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা বলত, তীর কাছে অহী আসে এবং আয়াত অবতীর্ণ হয়। আমি তখন অল্প ছিলাম বিধায় তাদের কাছে যা শুনতাম তাই আগ্রহ সহকারে মুখস্ত করে নিতাম । কুরআনের অনেকাংশ্‌ এভাবে ইসলাম গ্রহণের পূর্বেই আমি মুখস্থ ও কষ্ঠস্থ করে ফেলি । আরবের লোকেরা ইসলাম গ্রহণের ব্যাপারে মক্কাবাসীদের দিকে তাকিয়ে ছিল । ফত্হে মক্কার পর অষ্টম হিজরীতে যখন লোকজন ইসলাম গ্রহণের জন্য মদীনায় দলে দলে আসতে লাগল তখন পিতাও একদল লোক নিয়ে নিজ গোত্রের প্রতিনিধি হয়ে মদীনায় আসেন। রাসূল (সাঃ) তীদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দিয়ে বললেন, তোমাদের মধ্যে কুরআন মাজীদ যে বেশী জানবে, তীকে ইমামতি করতে দেবে। ঘটনাক্রমে তখন আমিই সবচেয়ে বেশী কুরআন মজীদের অংশ মুখস্ত করেছিলাম বলে সর্বসম্মতিক্রমে আমাকেই ইমাম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।