সাহাবা চরিত 31২২৪ হামরাওল আসাদ অভিযানে হযরত জাবের (রাঃ)-এর অংশ গ্রহণ উদ যুদ্ধ শেষে সাহাবায়ে কিরাম মাত্র মদীনায় ফিরেছেন। এ মুহূর্তে হঠাৎ সংবাদ এল যে, আবু সুফিয়ান হামরাওল আসাদ নামক স্থানে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য এবং (নাউযুবিল্লাহ) রাসূল (সাঃ)-কে কতল করার উদ্দেশা পুনরায় মদীনায় আক্রমণ করার পরিকল্পনা করছে। এ সংবাদ শুনে রাসূলুল্লাহ (সাঃ) ঘোষণা দিলেন যে, যারা উহুদে শরীক ছিল, শুধুমাত্র তারাই এ যুদ্ধে শরীক হবে। ক্ষত বিক্ষত, আহত এবং রণক্লান্ত জীবন উৎসর্গকারী সাহাবায়ে কিরাম রাসূল (সাঃ)-এর ঘোষণায় মুহুর্তের মধ্যেই হামরাওল আসাদ অভিমুখে অভিযানের জন্য প্রস্তুত হয়ে গেলেন । হযরত যাবের (রাঃ) এসে আরয করলেন ইয়া রাসূলুল্লাহ! উহুদে শরীক হবার আমার প্রচন্ড আকাঙ্খা ছিল কিন্তু আমার পিতা আমাকে এ বলে অনুমতি দেননি যে, আমার সাতটি বোন বাড়িতে । অন্য কোন পুরুষ লোক নেই, তাদের রক্ষণাবেক্ষণ কে করবে? তিনি একাই শরীক হলেল আর শহীদ হয়ে গেলেন । ইয়া রাসুলুলুল্লাহ! অনুগ্রহ করে এ অভিযানে আমাকে অংশ গ্রহণের অনুমতি দিন। রাসূল (সাঃ) তার আগ্রহ দেখে অনুমতি দিয়ে দিলেন। হযরত যাবের (রাঃ) এর ধর্মের প্রতি আগ্রহ ও যুদ্ধে অংশ গ্রহণের তীব্র আকাঙ্খা লক্ষ্যনীয় । যুদ্ধে পিতা শহীদ হয়ে গেলেন। এদিকে পিতা অনেকগুলো ঝণ রেখে গেছেন তাও আবার এক ইহুদী থেকে, যে অত্যন্ত কঠোর হৃদয়ের ছিল । তদুপরি সাতটি বোনের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব । এহেন কঠিন পরিস্থিতিতেও যুদ্ধের আগ্রহ সব কিছুকে ম্লান করে দিয়েছে। রোম যুদ্ধে হযরত ইব্নে যোবায়ের (রাঃ)-এর বীরত্ব ২৬ হিজরী ৷ হযরত ওসমান (রাঃ)-এর খিলাফতের যুগে আ'মর ইবৃনে আ’সের পরিবর্তে হযরত আবদুল্লাহ্ ইব্নে আবি মারাহ তখন মিশরের প্রথম শাসনকর্তা নিযুক্ত হন । তখন তিনি রোমীদের সাথে যুদ্ধ করার জন্য বিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে অগ্রসর হন । রোমীদের সৈন্য সংখ্যা ছিল প্রায় দু'লক্ষ। উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়েছিল । রোমান বাদশাহ জারজীর ঘোষণা করে, যে ব্যক্তি মুসলিম সেনাপতি আবদুল্লাহ্ ইবৃনে আবি সারাহর মস্তক এনে দিতে পারবে তার কাছে আমার কন্যা বিবাহ দিব এবং তাকে একলক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়া হবে। এতে মুসলিম সৈন্যদলে চিন্তার সঞ্চার হল । হযরত আবদুল্লাহ্ ইব্নে যোবায়ের (রাঃ) বললেন, এতে বিচলিত সাহাবা-১৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।