দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ২২৩ অপদস্ত লোকদেরকে মদীনা থেকে তাড়িয়ে দিব । হযরত যায়েদ ইবৃনে আকরাম (রাঃ) অল্প বয়স্ক বালক তিনি সেখানে উপস্থিত ছিলেন । এ কথা শুনে সহ্য করতে না পেরে ক্ষুব্দ হয়ে বলে উঠলেন, আল্লাহর কসম তুই অসভ্য, অভদ্র, আপন গোত্রের লোকদের মাঝেও তুই হেয় প্রতিপন্ন ও অপদস্ত । আমার রাসূল (সাঃ) সম্মানিত । আল্লাহ তাকৈ সম্মান দান করেছেন । তিনি স্বগোত্রিয় লোকদের মাঝেও সম্মানিত । আবদুল্লাহ ইবনে উবাই বলল, বেটা: তুমি তো বুঝতেই পারনি । আমি তো এমনিই একটু হাসি মজাক করছিলাম কিন্তু হযরত যায়েদ (রাঃ) ঘটনাটি রাসুলুল্লাহ (সাঃ) কে বলে দিলেন । হযরত ওমর (রাঃ) আর করলেন, ইয়া! রাসূলুল্লাহ ! অনুমতি হলে এখনই তার গদর্নি উড়িয়ে দিব! এদিকে দঈমতি আবদুল্লাহ্‌ ইবনে উবাই যখন জানতে পারল যে, রাসূল (সাঃ) ঘটনা সম্পর্কে জেনে ফেলেছেন । তখন রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হয়ে মিথ্যা কসম খেয়ে বলল. হে আল্লাহ্র রাসূল! ওসব বাজে কথা, যায়েদ আপনার কাছে সাজিয়ে মিথ্যা কথা বলেছে। আনসারদের কিছু লোক এসে সুপারিশ করলেন যে, ইবনে উবাই কওমের সর্দার, সবাই তাকে বড় মনে করে। তাই একটি বাচ্চার কথা তার ব্যাপারে গ্রহণযোগ্য নয়। সম্ভবতঃ সে ভুল শুনেছে অথবা বুঝার মধ্যে কিছুটা ভুল হয়েছে। রাসুল (সাঃ) তাদের সুপারিশ গ্রহণ করলেন ৷ হযরত যারেদ (রাঃ) যখন শুনলেন যে, দুষ্ট ইবনে উবাই মিথ্যা কসম খেয়ে নিজেকে সত্যবাদী প্রকাশ করেছে, তখন তিনি লজ্জায় ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। এমনকি লজ্জায় রাসূল (সাঃ)-এর দরবারেও আসা বন্ধ করে দিলেন। অবশেষে আল্লাহ্‌ সূরা মুনাফিকুন নাযিল করে হযরত যায়েদ (রাঃ)-এর সত্যতা এবং মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এর মিথ্যাচারিতা প্রকাশ করে দিলেন । এতে শত্রু মিত্র সবার মধ্যে হযরত যায়েদ (রাঃ)-এর মর্যাদা বৃদ্ধি পেল এবং আবদুল্লাহ ইবনে উবাই সবার মাঝে চরমভাবে অপদস্ত হল । ঘটনার দিন তার ছেলে আবদুল্লাহ্‌ (রাঃ) যিনি খাটি মুসলমান ছিলেন, খোলা তরবারী হাতে নিয়ে মদীনার প্রবেশ পথে দাড়িয়ে পিতাকে বললেন, আমি তোকে এ সময় পর্যন্ত মদীনায় ঢুকতে দিবনা যতক্ষণ পর্যন্ত তুই স্বীকার না করবি যে, তুই অপদস্ত আর মুহাম্মদ (সাঃ) সম্মানিত। সে আশ্চর্য হয়ে বলল, ছেলেটি তো আমার বাধ্যগত, কখনও বে-আদবী করেনি । তার বুঝতে বিলম্ব হলনা যে, রাসূলুল্লাহর শানে বে-আদবী সে সহ্য করতে পারেনি । অবশেষে পিতা বাধ্য হয়ে স্বীকার করল যে, আমিই নিকৃষ্ট, অপদস্ত আর মুহাম্মদ (সাঃ) উৎকৃষ্ট ও সম্মানিত । তারপর সে মদীনায় প্রবেশ করতে পারল । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।