দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২২২ সাতশত উট এবং পর্যাপ্ত রণসামগ্রী, তদুপরি তারা রণবাদ্য বাজিয়ে গায়িকাদের গান বাজনা সহকারে রণক্ষেত্রে অবতরণ করেছিল। এদিকে রাসূল (সাঃ) সাহাবা (রাঃ)-দের দুর্বলতা উপলব্দি করে প্রবল উৎকন্ঠার সাথে আল্লাহ্র কাছে এ বলে ফরিয়াদ করলেন, হে আমার রব! এ অসহায় মুসলিম সেনাদল নগুপদ, তুমি তাদের সওয়ারীর ব্যবস্থা কর, এরা বস্তুহীন, তুমিই তাদের বস্তের ব্যবস্থা কর ৷ এরা ক্ষুধার্ত, তুমিই তাদের ক্ষুধা নিবারণ কর । এরা অর্থহীন, তুমিই তাদের অর্থশালী করে দাও ৷ আল্লাহ্‌ তার রাসূলের দোয়া কবুল করলেন এবং সাহাবাদের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন। এত কঠিন যুদ্ধে হযরত আবদুল্লাহ ইব্‌নে ওমর ও বারা ইব্‌নে আযেব এই দু'জন অল্প বয়ঙ্ক সাহাবী প্রবল আগ্রহ সহকারে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন রাসূল (সাঃ)-এর কাছে । রাসূল (সাঃ) অনুমতি না দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেন। এ দু'জনকে উল্থদের যুদ্ধেও অনুমতি দেয়া হয়নি । অথচ উলুদের যুদ্ধ বদর যুদ্ধের এক বছর পর সংঘটিত হয়েছে । এসব সাহাবায়ে কিরামের শিশু কাল থেকেই দ্বীনের প্রতি প্রবল আগ্রহ ছিল। অল্প বয়স্ক হওয়া সত্বেও তাঁরা যুদ্ধে শরীক হবার জন্য আগ্রহ প্রকাশে বার বার অনুমতি চাইতেন । মুনাফিক সরদার পুত্র আবদুল্লাহ (রাঃ)-এর ঘটনা হিজরী ৫ম সনে বিখ্যাত বনু মসৃতালিক যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে পরম্পরে এক মুহাজির ও এক আনসারীর সাথে সামান্য একটি বিষয় নিয়ে বাক বিতন্ডা হয়। উভয়ে নিজ গোত্রের লোকদের কাছে সাহায্য কামনা করে এবং উভয় পক্ষে দু'টি দল তৈরী হয়৷ কিন্তু কয়েক ব্যক্তির মধ্যস্থতায় ঝগড়া মিটমাট হয়ে যায়। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইব্‌নে উবাই যখন এ ঘটনা সম্পর্কে অবগত হল, তখন সে রাসূল (সাঃ)-এর শানে অনেক বে-আদবী ও অভদ্র শব্দ ব্যবহার করল। সে বাহ্যতঃ নিজেকে মুসলমান বলে প্রকাশ করত, তাই তার বিরূদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হত না সাধারণতঃ সমস্ত মুনাফিকদের সাথে এরূপ ব্যবহারই করা হত ৷ তাই আবদুল্লাহ ইব্‌নে উবাই বে-পরওয়া অশোভনীয় কথাবার্তা বলে। সে আনসারদেরকে লক্ষ্য করে বলল, এসব তোমাদের কৃতকর্মের ফসল । তোমরাই এসব লোককে নিজের শহরে আশ্রয় দিয়েছ। অর্ধেক ধনসম্পদ তাদের মধ্যে বন্টন করে দিয়েছ । এখনও যদি তোমরা তাদেরকে সাহায্য করা ত্যাগ কর তবে তারা এ শহর ছেড়ে চলে যেতে বাধ্য হবে। সে বলল, আল্লাহ্র কসম মদীনায় পৌঁছে আমরা সন্মানিতগণ মিলে এসব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।