সাহাবা চরিত 0২৪ একাকার সমপর্যায়ের ভেবে ইতিহাস এবং কুরআন, সুন্নাহ্ উভয়ের প্রতিই অবিচার করে থাকে। তারা ভুলে যায়, কোন বিষয় স্থির সিদ্ধান্ত নেয়ার পূর্বে বর্ণনার নির্ভুলতা, নির্ভরতা, নিরপেক্ষতা সম্বন্ধে স্থির নিশ্চিত হতে হবে; বলা বাহুল্য ইতিহাস আমাদিগকে এ নিশ্চয়তা দিতে পারে না। কেননা ইতিহাস বহুরূপী, কখনও একচোখা’; এতিহাসিকের দৃষ্টিভংগী এবং মানসিকতার প্রভাব এড়িয়ে চলার সাধ্য ইতিহাসের নাই; এজন্যই একই ঘটনার পরস্পর বিরোধী বর্ণনা ইতিহাসের পাতায় দেখতে পাওয়া যায়; এ চরিত্রের বিভিন্ন চিত্র অংকিত হয় ইতিহাসের তুলিকায়; একের তুলিতে যে ব্যক্তিত্ব, যে চরিত্র অনন্য মহিমাময় মহান, অন্যের তুলনায় সে চরিত্রই কুৎসিত, কদর্যহীন, শয়তানের প্রতীক; এহেন দৃশ্য নিত্য-নৈমিত্তিক সত্য । বন্ধুর তুলিতে অতি কুৎসিত চরিত্রও অনিন্দ সুন্দর, আবার শক্রর তুলিতে অতি সুন্দরও অতি কুৎসিত হয়ে যায়; তাই সঠিক সত্য উদ্ধার করা প্রকৃতপক্ষে বড়ই কঠিন । এ জন্যই জ্ঞানীরা বলেন- ইতিহাস জানা যত সহজ, ইতিহাস বুঝা ততই কঠিন৷ ইতিহাস কাউকেও কখনও ডুবিয়েছে, ভাসিয়েছে, উঠিয়েছে, নামিয়েছে, তাই অনেক সাধ্য-সাধনা এবং অক্লান্ত পরিশ্রম করেও কেহ প্রকৃত সত্য যে কি তা সুনিশ্চিত এবং সঠিক বলতে পারে না। ইতিহাসের এ ছলনার, গোলক ধাঁধায় আটকে গিয়ে অনেকেরই ভরাডুবি ' হয়েছে । শত সাধ্য-সাধনা করেও ইতিহাসের বর্ণনাকে অনেক সময় সন্দেহাতীত এবং সঠিক বলে মন্তব্য করা যায় না। ইতিহাসের কোন গুরুত্ব নাই £ ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা মানব জীবনে নাই । শুধু বলা যায় ইতিহাসের পথ বড়ই পিচ্ছিল। মুহূর্তের অসাবধনতায় পদে পদে একেবারে বিদ্রান্তির গহীন খাদে পতিত হওয়ার আশংকা রয়েছে; তাই ইতিহাসের পথে পথিককে অতি সন্তর্পণে চলতে হয়। আল্লাহ্, রাসূল এবং এঁতিহাসিকের মধ্যে যে ব্যবধান কুরআন, সুন্নাহ্র এবং ইতিহাসের মধ্যেও তন্রুপ আকাশ পাতাল ব্যবধান । আল্লাহ্, রাসূলের সাথে যেমন এতিহাসিকের তুলনা হয় না, কুরআন হাদীসের বর্ণনাকেও তেমনি এতিহাসিকের বর্ণনায় সমপর্যায় ভুক্ত করা যায় না । এমতাবস্থায় ইতিহাস যদি এ বর্ণনার বিরোধিতা করে, তাহলে সত্য এবং যুক্তির আলোকে ইতিহাসকেই কুরআন, সুন্নাহর অনুকূলে আত্মসমর্পণ করতে হবে, নতুবা ইতিহাস চির উপেক্ষিতই থেকে যাবে । যদি এঁতিহাসিকের বর্ণনা কুরআন, সুন্নাহ্র বিরোধী হয়, তাহলে বুঝতে হবে ইতিহাসে চাপা পড়ে রয়েছে। সঠিক তথ্য পরিবেশিত হয় নাই; প্রকৃত সত্য এঁতিহাসিকের অজ্ঞতায় যদি পূর্বোল্লিখিত কুরআন, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।