দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0:২২০ খুদরী (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ)-এর নসীহত শুনে চুপে চুপে ফিরে এলাম । তার পর আল্লাহ্‌ তা'য়ালা আমাকে এমন মর্যাদা দান করলেন যে, যুবক সাহাবাদের মধ্যে অন্য কেহ্‌ সে মর্যাদায় পৌঁছেছে কিনা সন্দেহ ৷ অল্প বয়স, পিতৃহারা ও কপর্দকহীন বালক, অথচ রাসূল (সাঃ)-এর একটিমাত্র নসীহত শুনে নিরবে ফিরে আসা এবং নিজের অভাব অনটনের কথা প্রকাশ পর্যন্ত না করা বর্তমান যুগে .কোন বয়স্ক লোকের পক্ষেও কি সম্ভব? বাস্তবিকই মহান রাব্বুল আলামীন বিশ্বনবীর সহচর হবার জন্য এমন মহাপুরুষদেরকে নির্বাচন করেছিলেন যারা এর যথার্থ উপযুক্ত ছিলেন। রাসুল (সাঃ) বলেন, আল্লাহ্‌ তা'য়ালা সমগ্র মানব জাতির মধ্যে আমার সাহাবাদেরকে বাছাই করেছেন। হযরত সালমা ইব্‌নে আক্ওয়া (রাঃ) এর গাবা প্রান্তরে দৌড় মদীনা মুনাওযারা থেকে চারপাঁচ মাইল দূরে গাবা প্রস্তরে রাসূল (সাঃ)-এর উটসমূহ বিচরণ করত । আবদুর রহমান ফাযারী কাফেরদের একটি ক্ষুদ্ দল নিয়ে সেখানকার উটটগুলো লুট করে নিয়ে গেল । তারা সবাই সশস্ত্র অশ্বারোহী ছিল। হযরত সালমা ইব্‌নে আক্ওয়া (রাঃ) তীর ধনুক নিয়ে সকাল বেলা সেদিকে গিয়েছিলেন। হঠাৎ লুন্ঠনকারী কাফেরদের এ দলের উপর তার দৃষ্টি পড়ল । তিনি অল্প বয়স্ক বিধায়, দৌড়ে খুবই পারদর্শী ছিলেন। কথিত আছে, দৌড়ে ঘোড়া তাকে অতিক্রম পারত না, তদুপরি অত্যন্ত সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি এ দুর্ঘটনা দেখে একটি টিলার উপর দাড়িয়ে মদীনার দিকে মুখ করে এক বিকট শব্দে চিৎকার করে রাসূল (সাঃ)-এর উট লুট হওয়ার বিষয়টি ঘোষণা করলেন এবং একাই তীর ধনুক নিয়ে ডাকাত দলের পিছনে ধাওয়া করলেন । তাদের নিকটবর্তী হয়ে এমন বিচক্ষণতার সাথে তড়িৎগতিতে তীর ছুড়তে লাগলেন যে, শত্ৰু দল তাকে একটি বড় দল মনে করতে লাগল । কেহ পিছনের দিকে ঘোড়া দৌড়িয়ে তার দিকে আসলে তিনি কোন গাছের আড়ালে আশ্রয় নিয়ে তীর মেরে ঘোড়াকে আহত করে ফেলতেন। ফলে আরোহী ধরা পড়ার ভয়ে ঘোড়া রেখেই ছুটে পলায়ন করত । হযরত সালমা (রাঃ) বলেন, এরূপ আক্রমণ চলতে চলতে রাসূল (সাঃ) এর সমস্ত লুষ্ঠিত উট আমার পিছনে চলে যায় । ডাকাতরা ত্রিশটা বর্শা এবং ত্রিশখানা চাদর ফেলে গেল । ইত্যবসরে উয়াইনা ইবৃনে হিস্নের নেতৃত্বে একটি দল শক্রু বাহিনীর সাহাযার্থে উপস্থিত হল! এতে তাদের শক্তি বৃদ্ধি পেল এবং তারা এটাও বুঝে ফেলল যে, আমি একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছি । তারা আমাকে পিছন দিক থেকে ধাওয়া করল । আমি মুহূর্তের মধ্যে একটি পাহাড়ের চুড়ায় উঠে গেলাম ৷ তারাও পাহাড়ে আরোহণ করে আমার নিকটবর্তী হলে আমি দুর্জয় সাহসে বজ্পকন্ঠে হুংকার ছেড়ে বললাম, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।