সাহাবা চরিত 0 ২১৯ দু'জন সাথী কোথায়? নবীজীর জন্য জান উৎসর্গকারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ! প্রত্যেক বার আমি একাই উঠেছি । প্রিয়নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে, পাহারায় নিযুক্ত করেন । তিনি সারা রাত জেগে রাসূল (সাঃ-এর তাঁবু পাহারা দিলেন। দ্বীনের জন্য আগ্রহ ও উদ্দীপনার এটাই ছিল অপূর্ব নিদর্শন । তাদের ধর্মের খাতিরে আপন জান কুরবান করাই ছিল যেন জীবনের মুখ্য উদ্দেশ্য । এ কারণেই সফলতা তাদের পদচুম্বন করত । হিযরতের সময় হযরত যায়েদ ইব্নে সাবিত (রাঃ)-এর বয়স ছিল মাত্র এগার বছর ৷ সে সময় তিনি হিযরত করেন। ছয় বছর বয়সে এতিম হন । বদর ও উহুদ যুদ্ধে ছোট হওয়ায় শরীক হওয়ার অনুমতি পাননি । অবশ্য এর পর থেকে সমস্ত অভিযানে তিনি যোগদান করেন! তাবুকের যুদ্ধে বনী মালেকের পতাকা হযরত আম্মারা (রাঃ)-এর হাতে ছিল। রাসূল (সাঃ) এ পতাকা তাঁর হাত থেকে নিয়ে হযরত যায়েদ (রাঃ)-এর হাতে দিন। এতে হযরত আম্মারা (রাঃ) ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, তিনি ভাবলেন, হয়ত আমার দ্বারা কোন বে-আদবী হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনার দরবারে আমার বিরুদ্ধে কোন অভিযোগ এসেছে কি? রাসূল (সাঃ) বলেন, তোমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তবে ইসলামের পতাকা বহন করার জন্য অগ্রগামী করবে রাসূল (সাঃ)-এর অভ্যাস ছিল, অধিকাংশ ক্ষেত্রে সাহাবাদেরকে দ্বীনের কারণে অগ্রাধিকার দিতেন । যারা কুরআন মজীদ অধিক পরিমাণে শিখেছেন তাদেরকে অগ্রাধিকার দিতেন। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)-এর পিতার ইন্তিকাল হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, উহুদের যুদ্ধে শরীক হবার জন্য আমাকে হুকুম করা হল । তখন আমার বয়স মাত্র তের বছর ছিল, তাই রাসূল (সাঃ) অনুমতি দিলেন না। আমার পিতা এ বলে রাসূল (সাঃ)-এর কাছে সুপারিশ করলেন যে, ইয়া রাসূলাল্লাহ । ছেলেটি বেশ শক্তিশালী এবং তার হাড়ও খুব শক্ত ৷ রাসূল (সাঃ) আমার দিকে উপর নীচে বার বার তাকিয়ে অনুমতি দিলেন না। আমার পিতা এ যুদ্ধে শহীদ হয়ে যান। তিনি আমাদের জন্য কোন সম্পদ রেখে যাননি । আমি রাসূল (সাঃ)-এর কাছে কিছু চাওয়ার জন্য হাযির হলাম ৷ রাসূল (সাঃ বলেন, যে আল্লাহ্র কাছে সবর চায় তাকে আল্লাহ্ তা'য়ালা সবর প্রদান করেন। যে পবিত্রতা চায়, তাকে পবিত্রতা দান করেন; আর যে আসত্মনির্ভরতা চায়, আল্লাহ তা'আলা তাকে আত্মনির্ভরশীল করেন । আবু সাঈদ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।