সাহাবা চরিত 0 ২১৮ রাসূল (সাঃ)-এর পাহারাদার হযরত রাসূল (সাঃ)-এর অভ্যাস ছিল যখন কোন অভিযানে মদীনা থেকে বের হতেন তখন সৈন্যদল পর্যবেক্ষণ করে দেখতেন দলে অল্প বয়স্ক কোন ছেলে থাকলে তাকে মদীনায় ফেরত পাঠিয়ে দিতেন এ যুদ্ধে যাদেরকে ফেরত পাঠানো হয়েছিল তারা হলেন, আবদুল্লাহ ইব্নে ওমর, যায়েদ ইব্নে সাবিত, হেজাম, উসায়েদ ইব্নে যোহায়ের, আরাবা ইব্নে আওস, আবু সাঈদ খুদরী, সামুরা ইব্নে জুন্দুব এবং রাফে ইব্নে খাদীজ (রাযিয়াল্লাহ্ আন্হুম আজমায়ীন)। ফেরত পাঠানোর নির্দেশ শুনে হযরত খাদীজ (রাঃ) বললেন ইয়া এদিকে হযরত রাফে (রাঃ) ও পায়ের আঙ্জুলের উপর ভর দিয়ে উচু হয়ে দাড়ানোর চেষ্টা করছিল যাতে তাকেও বড়দের মত দেখা যায়। পিতার সুপারিশে রাসূল (সাঃ) রাফে’ (রাঃ)-কে অনুমতি দিলেন। এ দেখে হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) তার পিতাকে বললেন, রাসূল (সাঃ) রাফে' কে অনুমতি দিলেন, অথচ আমি রাফে’ থেকে অধিক শক্তিশালী ৷ তার সাথে কুস্তি মোকাবিলা হলে, আমি অনায়াসে তাকে হারিয়ে দিব । একথা শুনে রাসূল (সাঃ) উভয়ের মধ্যে কুম্তির আদেশ দিলেন । সত্যিই হযরত সামুরা (রাঃ) হযরত রাফে (রাঃ)-কে পরাজিত করলেন । এতে সন্তুষ্ট হয়ে রাসূল (সাঃ) তাকেও অনুমতি দিলেন । অতপর আরো কয়েকজন ছেলে চেষ্টা করে এর্ূপে অনুমতি লাভ করল । এভাবে প্রস্তুতির ব্যস্ততায় রাত হয়ে গেল৷ রাসূল (সাঃ) সৈন্যদলের পাহারার জন্য পঞ্চাশ জনকে নিযুক্ত করে দিলেন। অতপর বললেন, আজ রাতে কে আমাকে পাহারা দিবে? একজন সাহাবী দাড়ালেন। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, যাকওয়ান । রাসূল (সাঃ) বললেন, তুমি বস ৷ তিনি আবার জিজ্ঞেস করলেন, আজ রাতে আমার পাহারায় কে থাকবে? এবারও একজন সাহাবী উঠে দাড়ালেন । তিনি বললেন, তোমার নাম কি? সাহাবী বললেন, আবু সাবৃআা। তিনি বললেন, আচ্ছা তুমিও বস ৷ রাসূল (সাঃ) পুনরায় জিজ্ঞেস করলেন, আজ রাতে আমাকে কে পাহারা দিবে? এবারও একজন সাহাবী দীড়ালেন। রাসূল (সাঃ) তীর নাম জিজ্ঞেস করলেন । তিনি বললেন, ইবনে আবদুল কায়েস । রাসূল (সাঃ) বললেন, আচ্ছা বস । কিছুক্ষণ চুপ থেকে বাদুল (সাঃ) বললেন, তোমরা তিন জন আমার কাছে এস । তখন মাত্র এক ব্যক্তি উপস্থিত হল ৷ রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, তোমার অপর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।