দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ]র ২১৭ আবু জাহ্‌লের হত্যাকারী দু *শিশু আবদুল্লাহ্‌ রহমান ইবনে আউফ (রাঃ) বলেন, বদরের যুদ্ধে হঠাৎ আমার দু'পাৰ্শ্বে দু'টি অল্প বয়স্ক শিশুকে দেখতে পেলাম । ভাবলাম শিশু না হয়ে যদি দু“জন বলিষ্ট লোক হত, তাহলে হয়ত একে অপরের সাহায্য করতে পারতাম । ইত্যবয়সে একটি ছেলে বলে উঠল, চাচা! আপনি কুখ্যত আবু জাহ্‌লকে চিনেন? আমি বললাম নিশ্চয়! কিন্তু তুমি তার পরিচয় দিয়ে কি করবে? সে বলল, আমি শুনেছি সে নাকি আমার প্রিয়নবী (সাঃ)-কে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। আমি আল্লাহর পাক জাতের কসম খেয়ে বলছি, যীর হাতে আমার প্রাণ আজ আমি তাকে দেখা মাত্র আর ছাড়ব না। হয়ত আমি মরব না হয় তাকে জাহান্নামে পাঠাব। ছেলেটির প্রশ্নোত্তরে আমি আশ্চর্য হলাম । ইতিমধ্যেই দ্বিতীয় ছেলেটিও প্রথমটির প্রশ্নোত্তর করল । আমি হঠাৎ করে আবু জাহ্‌লকে ময়দানে দৌড়াতে দেখে উভয়কে বললাম, এ যে, তোমাদের শিকার যাচ্ছে৷ শুনামাত্র ছেলে দু'টি তলোয়ার হতে বিদ্যুৎবেগে ছুটে গিয়ে আবু জাহ্‌লের উপর ঝাপিয়ে পড়ল এবং লড়তে লড়তে কিছুক্ষণের মধ্যেই তাকে ধরাশায়ী করে ফেলল । বাচ্চা দু'টির নাম হল, মুআয ইব্‌নে আমর আর মুআয ইবনে ইফরা (রাযিয়াল্লাহু আনহুমা) ৷ বাচ্চা সৈনিক হযরত মুআয ইবনে আমর (রাঃ) বলেন, আমি লোক মুখে শুনলাম, আবু জাহল এত শক্তিশালী যে তাকে নাকি কেউ মারতে পারবে না! কারণ, সে অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজেকে হিফাযত করে। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম, তাকে মারবই মারব । যুদ্ধের ময়দানে এ ছেলে দু'টি ছিল পদাতিক আর আবু জাহল ছিল ঘোড়ার পিঠে । আবু জাহল কে দেখা মাত্র একজন বিদ্যুৎবেগে ছুটে গিয়ে তার ঘোড়ার উপর হামলা করল অপর জন আবু জাহলের পায়ে আঘাত হানল, এতে ঘোড়াও পড়ে গেল, আবু জাহলও কাবু হয়ে মাটিতে পড়ে গিয়েছিল! সে যেন পুনরায় উঠে দাড়াতে না পারে, মুআয ইবৃনে ইফরার ভাই তার উপর ক্রমাগত কয়েকটি আঘাত করলে কিছুক্ষণের মধ্যেই আবু জাহল নিস্তেজ হয়ে যায়। কিন্তু সম্পূর্ণন্বপে খতম করলেন না । অবশেষে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) তার গর্দান দ্বিখন্ডিত করে ফেলেন । হযরত মুআয ইব্‌নে আমর (রাঃ) বলেন, যখন আমি আবু জাহলের গায়ে আঘাত করি তখন তার ছেলে ইকরামা পাশেই ছিল, সে আমার কাঁধে তলোয়ার দ্বারা আঘাত করলে আমার একটি হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। হাতটি সামান্য চামড়া সাথে ঝুলে থাকে, যা আমি পিঠের দিকে ফেলে রাখি। আর এক হাতেই যুদ্ধ করতে থাকি । যখন অধিক কষ্ট হতে লাগল, তখন পায়ের নীচে রেখে তা ছিড়ে ফেলে দেই । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।