দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ২১৬ তুলনায় ছিল বেশী । কিন্তু বর্তমান যুগে যাদের দ্বারা সম্ভব সেসব শিশুদের রোযা রাখানোর ব্যাপারে অভিভাবকগণ কতটুকু চেষ্টা করেন বা তাকিদ দেন, সেটাই চিন্তার বিষয় । হাদীস বর্ণনায় হযরত আয়েশা (রাঃ) রাসূল (সাঃ)-এর সাথে হযরত আয়েশা (রাঃ) এর বিবাহ মাত্র ছয় বছর বয়সে এবং নয় বছর বয়সে মদীনায় রুখসতী হয় আর আঠার বছর বয়সে রাসূল (সাঃ)-এর ইন্তিকাল হয়। এত অল্প বয়সে হযরত আয়েশা (রাঃ) অসংখ্য হাদীস বর্ণনা করেছেন । হযরত মাসরুক (রঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) সাহাবাদের মধ্যে সুবিজ্ঞ আলেম ছিলেন। বড় বড় সাহাবাগণ তাঁর কাছে মাস্আলা-মাসায়েল জিজ্ঞেস করতেন । হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, যখন কোন মাসআলা সম্পর্কে সমস্যা দেখা দিত, তখন হযরত আযেশা (রাঃ)-এর কাছে তার সমাধান পাওয়া যেত । অন্তত দু'হাজার দু'শত হাদীস তিনি বর্ণনা করেছেন হযরত আয়েশা (রাঃ) নিজেই বর্ণনা করেন, শিশুকালে আমি একবার মক্কা মুকাররমান্ন খেলা-ধুলা করছিলাম, এ সময় রাসূল (সাঃ)-এর উপর সূরা কামারের আয়াতটি অবতীর্ণ হয়। তিনি আট বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন। এত অল্প বয়সে কুরআনের আয়াত সম্পর্কে অবগত হওয়া, তা আবার মুখস্থ রেখে সংরক্ষণ করা দ্বীনের সাথে গভীর সুসম্পর্ক থাকলেই সম্ভব । কিশোর বয়সে বদর যুদ্ধে যোগদান হযরত সা'আদ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, বদরের যুদ্ধের প্রস্তুতির দিন আমি দেখলাম আমার ভাই ওমায়ের (রাঃ) চুপে চুপে শুধু গা ঢাকা দিয়ে ঘোরাফিরা করা অবস্থায় আমি আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞেস করলাম । সে বলল, ছোট শিশু মনে করে রাসূল (সাঃ) যুদ্ধে হয়ত আমাকে নাও নিতে পারেন, অথচ আমার মন চায় যুদ্ধে শরীক হয়ে শহীদ হওয়ার সৌভাগ্য নসীব হয়। যা ভয় ছিল তাই হল । রাসূল (সাঃ) অল্প বয়স্ক হবার কারণে বাদ দিলে তিনি কাদতে লাগলেন তাঁর আগ্রহ দেখে অবশেষে রাসূল (সাঃ) অনুমতি দিলেন । হযরত সা’আদ (রাঃ) বললেন সে ছোট ছিল, আর তলোয়ার ছিল বড়, তাই আমি তলোয়ারের রশিতে গিরা লাগিয়ে দিলাম যাতে মাটিতে না ঠেকে! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।