একাদশ অধ্যায় সাহাবা যুগে শিশু-কিশোরদের ধর্মীয় ভাবধারা আগেকার যুগে শিশু কিশোরদের মাঝে যে ধর্মীয় অনুপ্রেরণা ও অনুভুতি পরিলক্ষিত হয় মূলতঃ তা ছিল অভিভাবকদের সঠিক শিক্ষ।-দীক্ষা পথ নির্দেশনার ফসল ৷ শৈশবেই যদি অভিভাবকগণ সন্তানদেরকে মাত্রারিক্ত সোহাগ করে ধ্বংস করার পরিবর্তে তাদেরকে ধর্মীয় জ্ঞান হাসিল করার সুযোগ করে দেন এবং ধর্মীয় মানসিকতা সৃষ্টির প্রয়াস পান তাহলে শিশুকাল থেকেই তাদের অন্তরে ধর্মের প্রতি ধর্মীয় অনুভুতি বদ্ধমূল হতে থাকে এবং প্রাপ্ত বয়স্ক হবার পরও তার মাঝে সে অনুভূতিই তাকে পরিচালিত করে। কিন্তু আমরা প্রথমেই স্মেহ মমতায় আত্মহারা হয়ে সন্তানদেরকে উশৃংখল ভাবে ছেড়ে দেই, আর মনে করি বড় হলে সব ঠিক হয়ে যাবে এবং এরূপ অবস্থা আর থাকবে না৷ কিন্তু এ ধারণাটা সম্পূর্ণরূপে ধ্বংসাত্মক চিন্তা-ভাবনা ছাড়া আর কিছুই নয়। প্রাথমিক স্তর থেকেই সন্তানদেরকে দ্বীনিশিক্ষা দান ও আমলের অভ্যাস করানো অভিভাবকদের দায়িত্ব । এ ব্যাপারে সাহাবায়ে কিরামগণ অত্যন্ত সতর্ক ছিলেন। একবার রমধ্যন মাসে শরাব পানের অপরাধে জনৈক ব্যক্তিকে হযরত ওমর (রাঃ) এর দরবারে উপস্থিত করা হল ! তিনি বললেন, ছিঃ! লজ্জা করা উচিত, আমাদের শিশুরা পর্যন্ত রোযাদার । অপরাধের শাস্তি স্বরূপ লোকটিকে আশিটা বেত্রাঘাত করে মদীনা মুনাওয়ারা ছেড়ে চলে যাবার নির্দেশ দিলেন। শিশুদের রোযা রুকাইয়া বিন্তে মুআব্বিয (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আজ আশুরার দিন, সবাই রোযা রাখ । এরপর থেকে আমরা সবাই আশুরার রোযা রেখেছি, শিশুরদেরকেও বলেছি, তারাও রোযা রেখেছে । ক্ষুধার যন্ত্রণায় শিশুরা কারাকাটি করলে, আমরা বিভিন্নভাবে তাদেরকে শান্ত করতাম এবং সন্ধ্যা পর্যন্ত এভাবেই ক্ষুধা যন্ত্রণার কষ্ট ভুলিয়ে রাখতাম । কোন কোন বর্ণনায় রয়েছে, মায়েরা রমযান মাসে সন্তানদেরকে দুধ পর্যন্ত খাওয়াতেন না। এতে সন্দেহ নেই যে, সেকালে মা শিশু উভয়ের শক্তি সামর্থ বর্তমান যুগের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।