সাহাবা চরিত 0 ২১৪ স্বামীর মুক্তিপণে হযরত যয়নব (রাঃ) রাসূল (সাঃ)-এর প্রথম সন্তান হযরত যয়নব (রাঃ) হিজরতের দশ বছর পূর্বে রাসূল (সাঃ) এর ৩০ বছর বয়সে মক্কায় জন্ম গ্রহণ করেন। খালাত ভাই আবুল আ'স ইবনে রাবী’র সাথে তার বিবাহ হয়। হিজরতের সময় তিনি রাসূল (সাঃ) সাথে যেতে পারেন নি। স্বামী আবুল আ‘স কাফেরদের পক্ষে বদরের যুদ্ধে শরীক হয় এবং অন্যান্য কাফেরদের সাথে বন্দী হয়ে মদীনায় আনীত হয় । মক্কা বাসীরা যখন মুক্তিপণ দিয়ে নিজের আত্মীয় স্কদনকে আযাদ করে নিয়ে যাচ্ছিল তখন হযরত যয়নব (রাঃ) ও স্বামীর মুক্তির জন্য মাল পাঠিয়েছিলেন যার মধ্যে এ হার খানিও ছিল যা হযরত খাদীজাতুল কুবরা (রাঃ) তাকে বিয়ের সময় দিয়েছিলেন রাসূল (সাঃ)-এর সামনে যখন সে হারটি পেশ করা হল তখন হযরত খাদীজা (রাঃ)-এর কথা মনে পড়ে যায় এবং রাসূল (সাঃ)-এর দু’ চোখ বয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায় । রাসূল (সাঃ) সাহাবাদের বললেন, যয়নাবের পাঠানো মাল ফেরত দাও আর আবুল আ’সকে এ শর্তে মাল ছাড়াই মুক্ত করে দাও যে, সে মক্কায় যেয়ে যয়নবকে মদীনায় পাঠিয়ে দিবে রাসূল (সাঃ) দু'ব্যক্তিকে আবুল আ’সের সাথে পাঠিয়ে দিলেন এ বলে যে, তারা মক্কার বাইরে অপেক্ষা করবে আর আবুল আ’স যয়নবকে তাদের কাছে পৌছিয়ে দিবে। মক্কায় পৌছে আবুল আ’স তার ছোট ভাই কানানার সাথে যয়নব (রাঃ)-কে পাঠিয়ে দেয়। হযরত যয়নব উটের পিঠে সওয়ার হয়ে রওয়ানা হন । হযরত যয়নব (রাঃ) এভাবে প্রকাশ্য দিবালোকে হিজরত করে চলে যাচ্ছেন এ খবর ছাড়িয়ে পড়লে মক্কার কাফের মুশরিকরা ক্ষোভে ও রাগে ফেটে পড়ে৷ তারা যয়নব (রাঃ)-কে ধাওয়া করে। হযরত যয়নব (রাঃ)-এর মামাত ভাই হিবার ইব্নে আসওয়াদ আর এক সঙ্গী সহ তার উপর বর্শ! দ্বারা আক্রমণ করলে তিনি গুরুতর আহত হয়ে উটের পিঠ থেকে লুটিয়ে পড়েন । তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় তার গর্ভপাত হয়ে যায়। তিনি শত্রুর সাথে তীরের সাহায্যে মোকাবিলা করেন। আবু সুফিয়ান তাকে বলে যে, এ ভাবে প্রকাশ্যে মুহাম্মাদের কন্যাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তোমরা এ মুহূর্তে ফিরে যাও । পরে কখনো চুপে চুপে পাঠিয়ে দিও ৷ তাই তারা বড়ী ফিরে যান এবং দু’তিন পর পুনরায় রওয়ানা হন । অবশেষে ৮ম হিজরীতে তিনি ইন্তিকাল করেন৷ রাসূল (সাঃ) স্বয়ং কবরে নেমে তাকে দাফন করেন । কবরে নামার সময় তীকে খুব চিন্তিত দেখা গেছে কিন্তু কবর থেকে বের হয়ে আসার পর রাসূল (সাঃ) এর চেহারায় খুশীর চিহ্ন পরিলক্ষিত হয়। উভয় অবস্থার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জয়নবের ব্যাপারে আমার একটু চিন্তা ও দূর্বলতা ছিল। আর এখন তা দূর হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।