সাহাবা চরিত 0 ২১৩ করতে হত । কিছুদিন পর আমার আব্বা হযরত আবু বকর (রাঃ) আমার জন্য একটি খাদেম পাঠিয়ে দেন। আর এ খাদেমটি রাসূল (সাঃ) তাকে দিয়েছিলেন। খাদেম আসার পর থেকে ঘর-বাড়ীর কাজ-কর্ম থেকে কিছুটা মুক্তি পেয়েছি। এ হল তখনকার যুগে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ)-এর কন্যার জীবন যাপনের চিত্র । হিযরতের সময় হযরত আবু বকর (রাঃ)-এর ধন-সম্পদ হযরত আবু বকর (রাঃ) যখন রাসূল (সাঃ) এর সাথে হিষরতের উদ্দেশ্যে রওয়ানা হলেন তখন তীর সমস্ত মাল সাথে নিয়ে নিলেন এ ভেবে যে, কৃত দিনের সফর আর কখন কি প্রয়োজন জানা নেই । রাসূল (সাঃ) ও আবু বকর (রাঃ)-এর বিদায় হয়ে যাওয়ার পর হযরত আবু বকর (রাঃ) এর পিতা আবু কুহাফা (তখন পৰ্যন্ত মুসলমনা হননি এবং অন্ধ ছিলেন) নাতনীদের কাছে এসে আফসোস করতে লাগল যে, আবু বকর (রাঃ) সন্তানদের থেকে বিচ্ছিনন্ন হয়ে সমস্ত মাল সাথে নিয়ে গেছে। দাদার এ কথা শুনে হযরত আসমা (রাঃ) বলেন, তিনি তো অনেক কিছুই রেখে গেছেন, এরপর দাদা স্বস্তির নিঃশ্বাস ফেলেন । হযরত আসমা (রাঃ) বলেন, আল্লাহ্র কসম! আব্বা তখন কিছুই রেখে যাননি । আমি শুধু দাদাকে শান্তনা দেয়ার জন্য এরূপ বলেছিলাম । যাতে তিনি মর্মাহত না হন। কত বড় ত্যাগ স্বীকার ও এমতাবস্থায় তো দাদার কাছে পিতার বিরুদ্ধে অভিযোগ করার কথা ছিল। কেননা জীবিকা নির্বাহের জন্য যে অর্থ ছিল তা তিনি পুরোটাই নিয়ে গেছেন। এদিকে মক্কার অবস্থা ছিল ভয়াবহ । আসল কথা হল সাহাবায়ে কিরাম পুরুষ হোক আর মহিলাই হোক দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানীর বিষয়ে তাদের উদাহরণ তারাই ছিলেন। হযরত আবু বকর (রাঃ) শুরুতে অত্যন্ত বিত্তশালী ও বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু ইসলামের জন্য প্রয়োজনে এ পরিমাণ খরচ করেছেন যে, তাবুকের যুদ্ধে সমুদয় মাল রাসূল (সাঃ)-এর খিদমত পেশ করেন। এ কারণেই রাসূল (সাঃ) ইরশাদ করেন, আমি অন্য কারও সম্পদ দ্বারা এ পরিমাণে উপকৃত হই নাই, যে পরিমাণে আবু বকরের মাল দ্বারা হয়েছি এবং আমি প্রত্যেকের এহসানের প্রতিদান দিয়েছি কিন্তু আৰু বকরের ইহসান আমার উপর এত বেশী যে, তার প্রতিদান দেয়া আমার পক্ষে সম্ভব হল না, আল্লাহ্ তায়ালাই তাকে উপযুক্ত প্রতিদান দিবেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।