সাহাবা চরিত 0 ২১২ রাসূল (সাঃ) এসব দেখে তাকে ধৈর্যধারনের উপদেশ দিতেন এবং জার্নাতের ওয়াদা করতেন ৷ একবার হযরত সুমাইয়া (রাঃ) দাড়ানো অবস্থায় আর হঠাৎ করে আবু জাহ্ল সেখানে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় কতক্ষণ গালি গালাজ করে তাকে শহীদ করে দিল। একজন নারী হয়ে ইসলামের জন্য কি পরিমাণ ধৈৰ্য ও দৃঢ়তার পরিচয় দিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । আসমা বিন্তে আৰু বকর (রাঃ)-এর জীবনে অনটন হযরত আসমা (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-এর কন্যা এবং হযরত আয়িশা (রাঃ) এর বোন এবং হযরত আবদুল্লাহ্ ইব্নে যোবায়ের (রাঃ)-এর মাতা ছিলেন। তিনি ছিলেন প্রসিদ্ধ. মহিলা সাহাবীদর মধ্যে অন্যতম । প্রাথমিক অবস্থায় তিনি ৭০ জনের পর তিনি মুসলমান হন রাসূল (সাঃ) ও আবু বকর (রাঃ) হিযরত করে মদীনায় চলে যাওয়ার পর হযরত যায়েদ (রাঃ)-সহ পাঠান। তাদের সাথে হযরত আসমা (রাঃ) ও মদীনায় চলে আসেন । তিনির গর্ভবতী ছিলেন আর কুবা নগরীতে পৌছালে আবদুল্লাহ ইবনে যোবায়ের (রাঃ) জন্মগ্রহণ করেন । হিষরতের পর তার জন্মগ্রহণই প্রথম ৷ তখন মুসলমানগণ চরম অভাব অনটনের মধ্যে জীবন যাপন করছিলেন। কিন্তু তা সত্বেও তাদের সাহসিকতা ও ত্যাগ, ধৈর্যের কথা উদাহরণে আজ পরিণত হয়ে রয়েছে। হযরত আসমা (রাঃ) নিজেই বর্ণনা করেন যে, যখন যোবায়েরের সাথে আমার বিবাহ হয়, তখন তিনি নিঃস্ব ছিলেন৷ শুধু একটি উট ছিল । আর বাড়ীর যাবতীয় কাজ নিজে করতাম ৷ আমি ভালভাবে রুটি তৈরী করতে পারতাম না বলে প্রতিবেশী আনসারী মহিলারা রুটি তৈরী করে দিতেন। মদীনায় রাসূল (সাঃ) যোবায়ের (রাঃ) কে একটি জমিন দিয়েছিলেন, যা বিরাট প্রশস্ত ছিল । আমি সেখান থেকে খেজুর মাথায় করে নিয়ে আসতাম । রাসূল (সাঃ) আমাকে দেখে ফেলেন। তিনি আনসারদের এক জামাতের সাথে উটের পিঠে সওয়ার হয়ে আসছিলেন। আমাকে তিনি উটে আরোহন করতে বলেন রাসূল (সাঃ)-এর সাথে বসতে আমার লজ্জা হল । এটা বুঝতে পেরে তিনি চলে গেলেন। আমি ঘরে এসে যোবায়ের (রাঃ)-কে সমস্ত ঘটনা খুলে বললাম । যোবায়েব (রাঃ) আমাকে না আসার কারণ জিজ্ঞেস করলে বললাম তোমার মনে কষ্ট পাবে তাই আমি বসিনি। তখন যোবায়ের (রাঃ) বলল, তোমার মাথার উপর গাঠুরী নিয়ে আসা আমার মনে এর চেয়েও বেশী কষ্ট হয়। এ সমস্ত সাহাবায়ে কিরামের করার কিছুই ছিল কেননা, তারা অধিকাংশ সময় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।