সাহাবা চরিত 0 ২৩ বিচার প্রার্থী না হলে এবং তার বিচার অম্লান বদনে মেনে না নিলে ঈমান থাকে না। এমতাবস্থায় মুসলমান বলে দাবী করলেও সে মুসলমান থাকে না । রাসূল (সাঃ) জামানায় অনুরূপ ঘটনায় জনৈক মুসলমানকে হযরত উমর (রাঃ) কতল করলে পবিত্র কুরআনের সূরা নিসার এ আয়াতটি অবতীর্ণ হয় এবং ঘোষণা করে যে আল্লাহ্র রাসূলের বিচারকে অমান্য করা তো বড় কথা, তার বিচার সম্পর্কে যদি অন্তরে অনুমাত্র দ্বিধা-দ্বন্ধ থাকে তবুও ঈমান বিনষ্ট হয়ে যায় এবং এ রূপ ব্যক্তি নিজকে যতই মুসলমান বলে পরিচয় দিক না কেন, কখনও প্রকৃত মোমিন নয়। সাহাবাদের সম্পর্কে আল্লাহ্ এবং রাসূলের ঘোষণা, তারা সমালোচনার উর্ধে এবং সত্যের মানদণ্ড বলে বার বার নির্দেশের পর তাদের বিচার সমালোচনা করার আগে নিজের ঈমানের খবর নিতে হবে। যতক্ষণ না কারও ঈমানে ঘুন না ধরেছে, সে কখনও আল্লাহ্, রাসূলের বিচারের পর সাহাবাদের সমালোচনার মত ধৃষ্টতা করতে পারে না। সাহাবাদের ভুল-ত্রুটি হয়েছিল কিনা এবং হতে পারে কিনা, সেটা প্রশ্ন নয় বরং দেখতে হবে উম্মতের আদৰ্শ-অনুসৃত হিসেবে তাদেরকে মনোনীত করেছেন? মানুষের মনোনয়ন নির্বাচনে নির্বাচক যতই জ্ঞানী-গুণী হোন না কেন ভুল-ত্রুটি থাকতে পারে; কিন্তু আল্লাহ্ এবং রাসূলের মনোনয়নে ভুল-ক্রটির সম্ভবনাও মুমিন মুসলমানের কল্পনাতীত । মনোনীত এবং নির্বাচিতের ভুল-ত্রুটি এবং অযোগ্যতা প্রকৃতপক্ষে যে মনোনয়নকারী এবং নির্বাচকেরই বিচারের ভুল, জ্ঞানাভাব এবং অযোগ্যতাই প্রমাণ করে একথা কে না জানে। নির্বাচিত মনোনীতের পুনর্বিচার এবং সমালোচনা যে প্রকারান্তরে বিচারক এবং মনোময়নকারীরই সুবিচার, অবিচার এবং যোগ্যতা, অযোগ্যতার বিচার, মনোনীত এবং নির্বাচিতের সমালোচনা এবং অবমাননা, তীদের স্বকীয়তা বিনষ্ট হয় এমন আচরণ ও আলোচনা যে প্রকৃতপক্ষে স্বয়ং বিচারক এবং মনোনয়নকারীর যোগ্যতার প্রতিই কটাক্ষ এবং তার স্বকীয়তার উপর নির্লজ্জ আক্রমণ তাতে সন্দেহের অবকাশ নাই । বলাবাহুল্য কুরআন এবং হাদীসের সুস্পষ্ট ঘোষণায় আল্লাহ্ এবং রাসূলই সাহাবাগণকে উন্মতের হিদায়াতের তীদের সত্যের, ঈমানের মানদন্ড এবং সমালোচনার উর্ধে বলে রায় দিয়েছেন। অনেকেই ইতিহাসের সঠিক মর্যাদা সম্বন্ধে সচেতন নয়। তাই ইতিহাস পরিবেশিত বর্ণনাকে সত্য বলে মনে করে বিভ্রান্ত হয়। অনুরূপ ভাবেই কুরআন, সুন্নাহ্র প্রকৃত মর্যাদা ও গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করে সব কিছুকেই www.eelm.weebly.com
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.