সাহাবা চরিত 0২১১ ছিল । যখন কেহ আহত হত তখন নেকড়া পুড়ে ক্ষতস্থানে ভরে দিতাম । আমার নিজেরও বার তেরটি স্থানে জখম হয়েছিল। তন্মধ্যে একটি ছিল খুব গভীর । হযরত উন্মে সাঈদ (রাঃ) বর্ণনা করেন, আমি হযরত উন্মে আম্মারা (রাঃ)-এর কাধে একটা বড় ধরনের যখম দেখে জিজ্ঞেস করলাম, এত বড় যখমের ঘটনা কিভাবে ঘটেছিল? তিনি বললেন, ওহুদ যুদ্ধে লোকজন যখন এদিক সেদিক ছুটাছুটি করছিল তখন ইবৃনে কুমাইয়্যাহ এ বলে রাসূল (সাঃ)-এর দিকে অগ্রসর হল যে, আমাকে বল মুহাম্মদ (সাঃ) কোথায়? আজ তিনি যদি বেঁচে যান, তাহলে আমার রক্ষা নেই । হযরত মুসআব ইবনে ওমায়ের (রাঃ)-সহ আমরা কতিপয় লোক তার মুখোমুখী হয়ে গেলাম, সে আমার কাধে আঘাত করলে, আমি তার উপর কয়েকবার আঘাত করি । আমার কাধের যখমটি এত বড় ছিল যে, এক বছরেও তা ভাল হয়নি । এরই মাঝে রাসূল (সাঃ) হযরত উম্মে আম্মারা (রাঃ)-ও প্রস্তুতি নিলেন । কিন্তু ক্ষতস্থান এত কাচা ছিল যে তাই অংশগ্রহণ করতে পারেননি । রাসূল (সাঃ) যুদ্ধ থেকে মদীনায় ফিরে সর্ব প্রথম হযরত উন্মে আম্মারা (রাঃ) এর খবর নেন এবং কিছুটা সুস্থতার সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হন। হযরত উম্মে হাকীক (রাঃ) এর ইসলাম গ্রহণ করেন এবং এ যুদ্ধে স্বামী স্ত্রী উভয়ে শরীক হন । হযরত ইকরিমা (রাঃ) এ যুদ্ধে শহীদ হন। তারপর অলীদ ইব্নে সাঈদ (রাঃ) এর সাথেও তিনি যুদ্ধে শরীক হন । যুদ্ধে অলীদ ইবৃনে সাঈদ (রাঃ) শহীদ হয়ে যান ৷ হযরত উন্মে হাকীম (রাঃ) স্বামীর সাথে যে তাবুর মধ্যে রাত্রি যাপন করেন, শকত্রুবাহিনী তার মধ্যে হামলা করলে তুমুল লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন । হযরত উম্মে হাকীম (রাঃ) তাবুর একটি খুঁটি হাতে নিয়ে শত্রুর মোকাবিলা করে একাই সাত জনকে হত্যা করে। হযরত সুমাইয়্যা (রাঃ)-এর শাহাদত হযরত আসশ্মার (রাঃ) এর মাতা ছিলেন হযরত সুমাইয়্যা (রাঃ)। হযরত সুমাইয়্যা (রাঃ)ও পুত্র আম্মার (রাঃ) এবং স্বামী হযরত ইয়াসের (রাঃ)-এর ন্যায় ইসলামের জন্য বিভিন্ন ধরনের অকথ্য নির্যাতন সহ্য করেছেন । কিন্তু ইসলামের সত্যিকার মহব্বত তার অন্তরের অন্তঃস্থলে বদ্ধমূল ছিল, তাই যে কোন ধরনের কঠোর নির্যাতনেও তিনি ছিলেন অটল ও অটুট । তাকে আরবের অগ্নিসম প্রখর রোদ্রে গরম পাথরের চটানের উপর ফেলে রাখা হত, কখনও লোহার পোশাক পরিয়ে উত্তপ্ত রৌদ্রে দাড় করিয়ে রাখা হত যাতে লোহা গরম হয়ে কষ্ট হয় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।