দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ২১০ স্বামীদেরকে সিজদা করে। একটি হাদীসে বর্ণিত আছে, যে স্ত্রী এরূপ অবস্থায় মৃত্যু বরণ করে যে, স্বামী তার প্রতি সন্তুষ্ট আছে সে জান্নাতে প্রবেশ করবে। একটি হাদীসে বর্ণিত আছে, যে স্ত্রী রাগ বশতঃ তার স্বামী থেকে পৃথক হয়ে রাত্রি যাপন করে, ফেরেশ্তারা সারা রাত তার উপর লা'’নত বর্ষণ করতে থাকেন। | একটি হাদীসে বর্ণিত আছে, দু'জন ব্যক্তির দোয়া কুবল হওয়ার জন্য আসমানের দিকে (অর্থাৎ আল্লাহ্র নিকট) তার মাথা থেকে সামান্যতম উপরেও উঠে না। তম্মেধ্যে একজন হল এ কৃতদাস যে তার মুনিব থেকে পালিয়ে যায় আর দ্বিতীয় জন হল এ স্ত্রী যে তার স্বামীর অবাধ্য । উন্মে আম্মারা (রাঃ)-এর ইসলাম গ্রহণ হযরত উন্মে আম্মারা (রাঃ) এ সকল আনসারী মহিলাদের মধ্যে অন্যতম যারা ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমান হয়েছেন। তিনি বাইয়াতুল আক্বাবায় শরীক ছিলেন। আক্বাবা শব্দের অর্থ ঘাটি । রাসূল (সাঃ) শুরুতে চুপে চুপে মুসলমান করতেন, কেননা তখন কাফের মুশরিকরা মুসলমানদের উপর কঠিন নির্যাতন করত ৷ হজ্ব মৌসুমে মদীনা থেকে যেসব লোক মুসলমান হওয়ার জন্য মক্কায় আসতেন তারা মিনায় পাহাড়ের ঘাটির মধ্যে চুপে চুপে মুসলমান হত । তৃতীয় বার যে দলটি মদীনা থেকে মুসলমান হওয়ার জন্য মক্কায় এসেছিলেন তার মধ্যে হযরত উদ্মে আস্মারা (রাঃ)ও ছিলেন। হিযরতের পর যখন একের পর এক যুদ্ধ হতে লাগল, তখন তিনি অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে ওহুদ, হোদাইবিয়া, খায়বর, উমরাতুল কাযা, হোনাইন ও ইয়ামামার যুদ্ধে তিনি শরীক ছিলেন। ওহুদ যুদ্ধের কাহিনী তিনি নিজেই বর্ণনা করেন যে, আমি তৃষ্ণার্ত ও আহতদেরকে পানি পান করানোর জন্য মশক ভরে পানি নিয়ে ওহুদে যাই । তখন আমার বয়স ৪৩ বছর । আমার স্বামী ও ছেলে এ যুদ্ধে শরীক ছিল। প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হচ্ছিল । কিন্তু পরবর্তীতে কাফেররা শক্তিশালী আক্রমণ করল, তখন আমি রাসূল (সাঃ)-এর কাছাকাছি চলে গেলাম । যখন কোন কাফের আক্রমণের উদ্দেশ্যে সেদিকে অগ্রসর হত, আমি তাকে হটিয়ে দিতাম ৷ শুরুতে আমার কাছে ঢাল ছিল না, পরে যখন ঢাল সংগ্রহ হয়েছে তখন ঢালের মাধ্যমে আক্রমণ প্রতিহত করেছি। কোমরের মধ্যে একটি কাপড় বেঁধে রেখেছিলাম তাতে অনেক নেকড়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।