দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২০৯ জামাতে শরীক হয়, রুগী দেখতে যায়, জানায়ায় শরীক হয়, হজ্বের পর হজ করতে থাকে, তদুপরি তারা জিহাদের অংশগ্রহণ করে। যখন তারা হজ্বে বা ওরমায় কিংবা জিহাদে যায় তখন আমরা নারীরা তাদের বাড়ী ঘর ও মাল আসবাবের হিফাযত করে সংসারের নানান কাজে লিপ্ত থাকি । এখন প্রশ্ন হল- আমরা কি তাদের নেক আমল সমূহের সওয়াবের মধ্যে অংশীদার হব না? রাসূল (সাঃ) এ প্রশ্ন শুনে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে জিজ্ঞেস করলেন, তোমরা কি কখনও দ্বীন সম্পর্কে এ মহিলার চেয়ে উত্তম প্রশ্ন করতে কখনও শুনেছঃ? সাহাবায়ে কিরাম (রাঃ)-গণ আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের ধারণাও ছিল না যে, কোন নারী এরূপ প্রশ্ন করতে পারে? তারপর রাসূল (সাঃ) হযরত আসমা (রাঃ) এর দিকে মুখ করে ইরশাদ করলেন, মনযোগ দিয়ে শুনে বুঝে নাও এবং যে সকল মহিলারা তোমাকে পাঠিয়েছেন তাদেরকে বলে দাও যে, স্বামীর সাথে উত্তম ব্যবহার করা এবং তার সন্তুষ্টি তালাশ করা, যে কাজে স্বামী সন্তুষ্ট সে অনুযায়ী আমল করা এসব আমলের নেকীর সমান । হযরত আসমা (রাঃ) এ জওয়াব শুনে অত্যন্ত সস্তুষ্টচিত্তে ফিরে গেলেন। নিজের স্বামীর সাথে উত্তম ব্যবহার করী, তীর অনুগত ও বাধ্যগত হয়ে জীবন যাপন করা অত্যন্ত উত্তম । কিন্তু এ যুগে স্ত্রীগণ এর থেকে অনেক উদাসীন ৷ সাহাবায়ে কিরাম (রাঃ) একবার রাসূল (সাঃ)-এর কাছে আর্য এ ব্যাপারে আপনি সবচেয়ে বেশী যোগ্য যে, আমরা আপনাকে সিজদা করি। রাসূল (সাঃ) এরূপ করতে নিষেধ করে বললেন, আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকলে আমি স্ত্রীগণকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীগণকে সিজদা করে। অতঃপর রাসূল (সাঃ) ইরশাদ করেন, এ আল্লাহ্র কসম, যার কুদরতী হাতে আমার জীবন নারীরা এ পর্যন্ত তাদের রবের হক আদায়ে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের স্বামীদের হক আদায় না করে। অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, একবার একটি উট রাসূল (সাঃ)-এর কাছে এসে তাকে সিজদা করল, তখন সাহাবায়ে কিরাম আর্য করলেন, হে আল্লাহ্র রাসূল! এ উট একটি পশু হয়ে আপনাকে সিজদা করছে। অথচ আপনাকে সিজদা করার ব্যাপারে আমরাই বেশী উপযোগী ৷ তখন রাসূল (সাঃ) এরূপ করতে নিষেধ করে বললেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম যে, তারা যেন তাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।