সাহাবা চরিত 0 ২০৮ উপলব্ধি করায় বিষয় তারা কেমন মা ছিলেন। চারটি ছেলে একই যুদ্ধে শহীদ হল, তাতেও আল্লাহ্র শোকরিয়া আদায় করলেন এবং নিজেকে ধন্য মনে করলেন। হযরত সফিয়্যাহ (রাঃ) ও এক ইয়াহুদী হত্যা হযরত সফিয়্যাহ (রাঃ) রাসূল (সাঃ)-এর আপন ফুফু আর হযরত হামযা (রাঃ)-এর আপন বোন ছিলেন। তিনি ওহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন । রাসূল (সাঃ) খন্দকের যুদ্ধে সকল মহিলাদেরকে একটি দুর্গের মধ্যে আবদ্ধ করে সখানে হযরত হাস্সান ইবনে সাবিত (রাঃ)-কে তাদের প্রহরী নিযুক্ত করেন। ইসলামের চির শত্রু ইয়াহুদীরা কেল্লার ভিতর শুধু মহিলাদের অবস্থান জানতে পেরে আর এটাকে সুবর্ণ সুযোগ মনে করে হামলার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে কেল্লার ভিতরের অবস্থা পর্যবেক্ষণের জন্য এক ইয়াহুদী কে নিয়োগ করে। হযরত সফিয়্যাহ্ (রাঃ)- তাবুর একটি খুঁটি হাতে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে চূর্ণবিচূর্ণ করে হযরত হাস্সান (রাঃ)-কে বললেন, তার মস্তক কেটে নিয়ে কেল্লার দেওয়ালেরর উপর দিয়ে যেখানে ইয়াহুদীরা সমবেত ছিল সেখানে নিক্ষেপ করতে । এ দৃশ্য দেখে ইয়াহুদীরাও বলাবলি করতে লাগল, আমরা পূর্বেই ভেবেছি, মুহাম্মদ দুর্গের ভিতর শুধু মহিলাদেরকে একা রেখে যাননি । নিশ্চয় তাদের সাথে পুরুষ রক্ষীরা রয়েছে। হযরত সহিয়্যাহ্ (রাঃ) ২০ হিজরীতে ৭৩ বছর বয়সে ইন্তিকাল করেন। খন্দকের যুদ্ধ ৫ম হিজরীত অনুষ্ঠিত হয়। এ বয়সে একাই একজন শক্তিশালী পুরুষকে হত্যা করা কতটুকু সাহসের প্রয়োজন তা সহজেই অনুমান করা যায় । নারীদের নেকী সম্পর্কে প্রশ্ন হযরত আসমা বিনতে ইয়াযিদ (রাঃ) একদিন রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হয়ে আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! আমার মাতা-পিতা আপনার উপর কুরবান। আমি মুসলিম রমনীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এসেছি। আল্লাহ্ তায়ালা আপনাকে নিঃসন্দেহে নারী-পুরুষ উভয়ের প্রতি নবী হিসাবে গ্রেণ করেছেন। আর এ জন্য আমরা নারী সমাজ আপনার এবং আল্লাহর উপর ঈমান এনেছি । আমরা পর্ণার মধ্যে থেকে বাড়ী ঘর দেখা শোনা করি । আমাদের মাধ্যমে'তীদের মনোবাঞ্ছা পূর্ণ করা হয়, তাদরে সন্তানদেরকে আমরা গর্ভে ধারণ করে থাকি । এসব কিছু সত্ত্বেও পুরুষরা অনেক ক্ষেত্রে আমাদের তুলনায় নেক কাজে অগ্রগামী । যেমন £ তারা জুমার নামাযে শরীক হয়, পাচ ওয়াক্ত নামাযে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।