দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0] ২০৭ কবিতা আর কোন নারী লিখেনি, তার পূর্বেও না, আর পরেও না । হযরত ওমর (রাঃ)-এর খিলাফতের যুগে ১৬ হিজরীতে কাদেসীয়ার প্রসিদ্ধ যুদ্ধ সংগঠিত হয় যার মধ্যে হযরত খান্সা (রাঃ)-তার চার পুত্রসহ অংশগ্রহণ করেন। যুদ্ধে যাওয়ার একদিন পূর্বে তিনি ছেলেদেরকে নসীহত করেন, তারা যেন বীর বিক্ৰমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, হে আমার সন্তানেরা! তোমরা স্বেচ্ছায় মুসলমান হয়ে হিযরত করেছ, সে পবিত্র সত্ত্বার কসম! যিনি একমাত্র উপাস্য, যেভাবে তোমরা মায়ের উদর থেকে জন্গ্রহণ করেছ, তদ্রুপ তোমরা একই পিতার সন্তান । আমি আমার চরিত্রের মধ্যে তোমাদের পিতার খিয়ানত করিনি অথবা আমি তোমাদের মামাদেরকেও অপমানিত করিনি । তোমাদের বংশগত মর্যাদায় কোন ক্রটি নেই । তোমাদের জানা উচিত, কাফের-মুশরিকদের সাথে যুদ্ধে অংশগ্রহণের কি কি সওয়ার নিহীত রয়েছে। তোমাদের এ কথাও জানা আছে যে, আখিরাতের চিরস্থায়ী জীবন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে অনেক উত্তম । আল্লাহ্‌ তায়ালার ইরশাদ করেন-“হে মুমিনগণ! তোমরা সব ধরনের কষ্টে ধৈর্যধারণ কর, বিশেষভাবে রণক্ষেত্রে ধৈর্যধারণ কর আর কাফের মুশরিকদের সাথে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাক । তবে তোমরা পরিপূর্ণ সফলকাম হবে।” অতএব আগামী কাল যখন যুদ্ধের প্রস্তুতি শুরু হবে, মোকাবেলা যখন প্রবল থেকে প্রবলতর হতে থাকবে তখন তোমরা কাফেরদের বিরুদ্ধে আল্লাহ্র সাহায্য প্রার্থনা করতে মোকাবেলা করবে। ইন্শাআল্লাহ্‌ তোমরা সফলকাম হয়ে জানাতে প্রবেশ করবে। সুতরাং পরের দিন যখন তুমুল যুদ্ধ শুরু হল তখন চার ভাইয়ের মধ্যে এক একজন মায়ের নসীহতগুলো পাঠ করতে করতে আগ্রসর হত আর বীর বিক্ৰমে শত্রুর মোকাবিলা করত । একজন শহীদ হয়ে গেলে অপরজন মায়ের নসীহত গুলো আবৃত্তি করে করে মধ্যে শক্তি সঞ্চার করত আর বীর বিক্ৰমে শত্রুদের ভীরে ডুকে মোকাবিলা করত এবং শহীদ না হওয়া পর্যন্ত ক্ষাপ্ত হত না। এভাবেই একের পর এক চার ভাই শাহাদাত বরণ করলেন । যখন হযরত খান্সা (রাঃ)-এর কাছে তার চারপুত্রের শাহাদাতের সংবাদ পৌছল, তখন তিনি আল্লাহ্‌র শোব-রিয়া আদায় করে বললেন, তিনিই ছেলেদের শহীদ হওয়ার দ্বারা আমাকে সম্মানীত করেছেন। আমি আশাবাদী যে, আল্লাহ্‌ তায়ালা চার ছেলের সাথে আমাকেও তার রহমতের ছায়াতলে আশ্রয় দিবেন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।