দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২০৬ থেকে পৃথক হওয়ার পর তুমি পরিবর্তিত হয়ে গিয়েছ ৷ উম্মুল মুমিনীন হযরত উম্মে হাবীবা (রাঃ)-এর অন্তরে রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর মর্যাদা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল । আসমানী বিবাহ উন্মুল মুমিনীন হযরত যয়নব বিনতে জাহাশ (রাঃ) ছিলেন রাসূল (সাঃ) এর কুফাত বোন তিনি ছিলেন ইসলামে প্রাথমিক যুগের মুসলমান । প্রথমে হযরত যায়েদ (রাঃ)-এর সাথে তার বিবাহ হয়। হযরত যায়েদ (রাঃ) রাসূল (সাঃ)-এর মুক্তি প্রাপ্ত ক্রীতদাস ও পৌষ্যপুত্র ছিলেন । তিনি যয়নব (রাঃ)-কে তালাক দিয়ে দেন। জাহেলিয়াত যুগে পৌমষ্যপুত্রকে ওরসজাত সন্তানের ন্যায় মনে করা হত ৷ তাই ছেলের তালাক প্রাপ্ত স্ত্রীকে অর্থাৎ পৌষ্যপুত্র বধুকে বিবাহ করা নিষিদ্ধ ছিল। এ কুসংস্কারকে খন্ডন করার লক্ষ্যে রাসূলুল্লাহ্‌ (সাঃ) নিজের জন্য হযরত যয়নব (রাঃ)-এর কাছে বিয়ের প্রস্তাব পাঠালে হযরত যয়নব (রাঃ) বললেন, আমি আমার প্রতিপালকের সাথে একটু পরামর্শ করার কথা বলে নামাযে দাড়িয়ে গেলেন। এ সময় আল্লাহ্‌ তায়ালা কুরআন কারীমে আয়াত নাযিল করে রাসূল (সাঃ)- হকার গতম দিয়ে দিলেন। যখন হযরত যয়নব (রাঃ)-কে যখন এ আয়াত নাযিল হওয়ার সুসংবাদ দেয়া হল, তখন আল্লাহ্র শোকরিয়া আদায়ার্থে সিজদায় লুটিয়ে পড়ে এবং দু’ মাস রোযা রাখার মানত করলেন। হযরত যয়নব (রাঃ)-এর জন্য নিশ্চয় গৌরবের বিষয় ছিল যে, রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর অন্যান্য সমস্ত স্ত্রীগণের বিবাহ আত্মীয় স্বজনগণ পড়িয়েছেন কিন্তু তার বিবাহ আসমানে হয়েছে অর্থাৎ কুরআন মজীদে এ বিবাহ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ্‌ তায়ালা স্বয়ং বলেন, (হে নবী!) আমি স্বয়ং যয়নবকে আপনার সাথে বিবাহে দিয়ে দিলাম। এ কারণেই তিনি হযরত আয়িশা (রাঃ)-কে বলতেন, তোমার গৌরবের বিষয় হল এ যে, তুমি রাসূল (সাঃ)-এর সবচেয়ে প্রিয় স্ত্রী আর আমার গৌরবের বিষয় হল যে, তোমার বিয়ে জমীনে হয়েছে আর আর বিয়ে হয়েছে আসমানে । হযরত খান্সা (রাঃ)-এর চার পুত্রসহ যুদ্ধে অংশগ্রহণ হযরত খান্‌সা (রাঃ) বিখ্যাত মহিলা কবি ছিলেন। তিনি স্বগোত্রীয় কিছু সংখ্যক লোকসহ মদীনায় এসে মুসলমান হন। ইবনে আসীর বলেন, এতিহাসিকগণ এ বিষয়ে একমত হয়েছেন যে, হযরত খান্সা (রাঃ) থেকে উত্তম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।