দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২০৫ জিনিস তাকে ফেরত দেয়া উচিত কি ন!? স্বামী বললেন, নিশ্চয়ই ফেরত দেয়া উচিত । এরূপ জিনিস ফেরত না দেয়ার কি অধিকার আছে? এ কথা শুনে হযরত উম্মে সালীম (রাঃ) বললেন, তোমার ছেলে যা আল্লাহ্র পক্ষ থেকে আমানত স্বরূপ ছিল তা আল্লাহ্‌ তাআলা নিয়ে গেছেন। এভাবে ছেলের মৃত্যুর সংবাদ শুনে হযরত আবু তালহা (রাঃ) কিছুটা দুঃখিত হয়ে বললেন, তুমি প্রথমেই আমাকে বলনি কেন? তিনি সকাল বেলায় রাসূলল্লাহ্‌ (সাঃ)-এর কাছে সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বললেন রাসূল (সাঃ) এ মর্মান্তিক ঘটনা শুনে খুশী হয়ে দোয়া করে বলেন, হয়ত আল্লাহ্‌ তায়ালা এ রাতে তোমাদের জন্য বরকত রেখেছেন। একজন আনসারী সাহাবী বর্ণনা করেন, রাসূল (সাঃ)-এর দোয়ার বরকতে সে রাতে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌নে তালাহা (রাঃ) মাতৃগর্ভে যান। পরবর্তীতে হযরত আবদুল্লাহ্‌ ইবনে তালহা (রাঃ)-এর নয়টি ছেলে সন্তান হয়েছিল আর সবাই ছিলেন কুরআনের হাফিয ৷ কত বড় ধৈর্যের কথা৷ পুত্রের মৃত্যুশোক সহ্য করে স্বামীকে কষ্ট থেকে বাচালেন ৷ কেননা খবর পেলে স্বামী না খেয়ে কষ্ট পেতেন। উম্মে হাবীবা (রাঃ)-এর কুফুরের প্রতি ঘৃণা উম্মুল মুমিনীন হযরত উন্মে হাবীবা (রাঃ) রাসূল (সাঃ)-এর স্ত্রী হওয়ার পূর্বে আবদুল্লাহ্‌ ইবনে জাহানের স্ত্রী ছিলেন তারা স্বামী-স্ত্রী একত্রে মুসলমান হয়ে আবিসিনিয়ায় হিযরত করেন । সেখানে তার স্বামী মুরতাদ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ কাফের অবস্থায় মারা যায়। হযরত উম্মে হাবীবা (রাঃ) সেখানে বিধবা অবস্থায় দিন অতিবাহিত করেছিলেন। এ সংবাদ শুনে রাসূল (সাঃ) হাবশার বাদশাহার মারফত হযরত উম্মে হাবীবার সাথে নিজের বিয়ের প্রস্তাব পাঠালে তিনি রাজী হয়ে যান এবং বাদশাহ নিজে এ বিবাহ পড়িয়ে দেন। বিয়ের পর তিনি মদীনায় চলে আসেন । তার পিতা আবু সুফিয়ান হোদাবিয়ার সন্ধির পর এ সম্পর্কিত কিছু কথা বলার জন্য মদীনায় আসলে, হযরত উম্মে হাবীবা (রাঃ)-এর সাথে সাক্ষাত হয়। উম্মুল মুমিনীন হযরত উন্মে হাবীবা (রাঃ)-এর ঘরে গিয়ে সে বিছানায় বসতে চাইলে তিনি উক্ত বিছানায় পিতাকে বসতে দেননি । এতে আনু সুফিয়ান আশ্চর্য হয়ে বলে আমি কি এ বিছানার উপযুক্ত নই? উত্তরে তিনি পিতাকে বললেন এটা রাসূল (সাঃ)-এর পবিত্র বিছানা । সুতরাং আপনি কাফির ও নাপাক হয়ে কি করে এর মধ্যে বসতে পারেন? এতে আৰু সুফিয়ান খুবই দুঃখিত হয়ে বলল, আমার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।