সাহাবা চরিত 0 ২০৪ আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দোয়া করুন আমিও যেন সে অভিযানে শরীক হতে পারি । রাসূল (সাঃ) বললেন, তুমি তাদের মধ্যেই থাকবে । অতঃপর রাসূল (সাঃ) কিছুক্ষণ আরাম করার পর পুনরায় হেসে উঠলেন। হযরত উম্মে হারাম পুনরায় হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি (সাঃ) পূর্বের ন্যায় উত্তর দিলেন। হযরত উম্মে হারাম (রাঃ) আবার আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! দোয়া করুন আমি যেন, তাদের দলভুক্ত হতে পারি । রাসূল (সাঃ) বললেন, তুমি প্রথম দলে শরীক হবে। রাসূল (সাঃ) ভবিষ্যদ্বাণী অনুসারে হযরত ওসমান (রাঃ)-এর খিলাফত যুগে সিরিয়ার শাসনকর্তা হযরত মুয়াবিয়া (রাঃ) সাইপ্রাস আক্রমণ করার অনুমতি চাইলেন । হযরত ওসমান (রাঃ) অনুমতি দিলেন। তারপর হযরত মুয়াবিয়া (রাঃ) একটি সৈন্য বাহিনী নিয়ে সাইপ্রাস আক্রমণ করেন। সামুদ্রিক এ অভিযানে হযরত উন্মে হারাম (রাঃ) ও শরীক ছিলেন। এভাবে হযরত উম্মে হারাম (রাঃ) সম্পর্কে রাসুল (সাঃ)-এর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূরণ হয়েছিল । এ অভিযান থেকে ফেরার পথে খচ্চরের পিঠ থেকে পড়ে হযরত উম্মে হারাম (রাঃ)-এর গাড় ভেঙ্গে যায় এবং তিনি শাহাদত বরণ করেন। আর সেখানেই,তাকে দাফন করা হয়। এখানে লক্ষ্যণীয় যে একজন নারী হয়ে যুদ্ধে শরীক হওয়ার জন্য কি অদম্য স্পৃহাই না ছিল তার । স্বামীর সন্তুষ্টি অর্জন হযরত আনাস (রাঃ)-এর মাতা হযরত উন্মে সালীম (রাঃ)-এর স্বামীর মৃত্যুর পর হযরত আবু তালহা (রাঃ)-এর সাথে দ্বিতীয় বিবাহ হয়। সে ঘরে আবু ওমায়ের নামে একটি ছেলে জন্য হয়। রাসূল (সাঃ) যখন তাদের ঘরে যেতেন তখন আবু ওমায়ের নিয়ে হাসি খুশী করতেন । হঠাৎ একদিন ছেলেটি মারা যায় । মৃত্যুর পর হযরত উম্মে সালীম (রাঃ) গোসল করিয়ে চৌকির উপর শোয়ায়ে রাখেন এবং নিজে খুব সেজে গুজে খুশবু লাগিয়ে স্বামীর আসার অপেক্ষা করেন । হযরত আবু তাহলা (রাঃ) রাত্রি বেলায় ঘরে ফিরে যখন ছেলের কথা জিজ্ঞেস করলেন, তখন উন্মে সালীম (রাঃ) বললেন, এখন একটু আরামে আছে, মনে হয় একেবারে সুস্থ হয়ে গেছে। অতঃপর স্বামী স্ত্রী উভয়ে শুয়ে পড়লেন এবং মিলনও হল । ভোরে হযরত উদ্যমে সালীম (রাঃ) স্বামীকে বললেন, একটি কথা জিজ্ঞেস করার ছিল । আর কথাটা হল এ যে কোন ব্যক্তি কারো কাছে কোন কিছু আমানত রাখে এবং পরে যদি তা ফেরত চায়, তবে তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।