সাহাবা চরিত 0 ২০৩ কখনও দেখিনি সে সময় স্বামী পুত্র হারিয়ে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি যতটুকু দুঃখ কষ্ট ভোগ করেছি সেরূপ দুঃখ কষ্ট জীবনে কেহ্ পায়নি । আল্লাহ্র উপর কতটুকু ভরসা থাকলে একাই হিযরতের উদ্দেশ্যে বের হওয়া যায়৷ বস্তুতঃ যারাই আল্লাহ্র তায়ালার উপর ভরসা করে তাদেরকেই আল্লাহ্ এভাবেই সাহায্য করেন। হযরত উঁশ্বে যিয়াদ (রাঃ)-এর খায়রার যুদ্ধে অংশগ্রহণ রাসূল (সাঃ)-এর যুগে পুরুষগণ যেভাবে অদম্য আগ্রহের সাথে জিহাদে অংশগ্রহণ করতেন, তদ্বূপ নারীগণও যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে পিছিয়ে ছিলেন না। বরং সুযোগ পেলেই তারা যুদ্ধক্ষেত্রে পৌছে যেতেন। হযরত উন্বে যিয়াদ (রাঃ) বলেন, আমরা ছয়জন মহিলা খায়বারের যুদ্ধে শরীক হই । আমাদের অংশগ্রহণের বিষয়টি জানতে পেরে রাসূল (সাঃ) আমাকে ডেকে পাঠালেন। আমি যখন খিদমতে হাযির হলাম তখন তিনি (সাঃ)-এর মোবারক চেহারায় কিছুটা ক্রোধের চিহ্ন দেখতে পেলাম । রাসূল (সাঃ) বললেন, তোমরা কার হুকুমে এখানে এসেছ এবং কার সাথে এসেছ? উত্তরে আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি পশম বুনতে পারদর্শী যা যুদ্ধের সময় অপরিহার্য । তাছাড়া আহতদের জন্য জখমের ওঁষধ আমাদের সাথে রয়েছে। আর কিছু করতে না পারলেও মুজাহিদীনদের জন্য তীর তো কুড়িয়ে দিতে পারব । কেহ অসুস্থ হলে তার সেবা করতে পারব ৷ তীদেরকে ছাতুগুলে খাওয়াতে পারব । আমার এসব কথা শুনে রাসূল (রাঃ) আমাদেরকে অংশগ্রহণের অনুমতি দিলেন। -(আবু দাউদ) সে যুগে মেয়েদের মধ্যে যেরূপ জিহাদী প্রেরণা ছিল আজকাল পুরুষদের মধ্যেও তা পরিলক্ষিত হয় না। হযরত উম্মে হারাম (রাঃ)-এর আকাংখা হযরত উন্বে হারাম (রাঃ) হযরত আনাস (রাঃ) এর খালা ছিলেন। রাসূল (সাঃ) অধিকাংশ সময় তীর ঘরে গিয়ে দুপুরে বেলায় আরাম করতেন। এক দিন রাসূল (সাঃ) আরাম করা অবস্থায় উম্মে হারাম (রাঃ) রাসূল (সাঃ)-কে বললেন, হে আল্লাহ্র রাসূল! আমার মাতা-পিতা আপনার উপর কুরবান হোক, আপনি কেন হাসলেন? উত্তরে রাসূল (সাঃ) বললেন, আল্লাহ্ তায়ালা এখন আমাকে দেখালেন যে, আমার উন্মতের কিছু মুজাহিদ সামুদ্রিক অভিযানে এভাবে যাচ্ছ যে, যেমন সিংহাসনে উপবিষ্ট কোন বাদশাহ্ । তখন হযরত উম্মে হারাম (রাঃ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।