সাহাবা চরিত 0২০২ এভাবে আমরা স্বামী-স্ত্রী পুত্র তিনজন তিন জায়গায় থেকে বিচ্ছেদের আগুনে জ্বলতে লাগলাম ৷ স্বামী মদীনায়, আমি পিত্রালয়ে আর ছেয়ে তার দাদার বাড়ীতে । আমার অবস্থা এরূপ ছিল যে, আমি দুঃখে শোকে জর্জরিত হয়ে প্রত্যেহ ময়দানের দিকে বের হয়ে যেতাম এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে শুধু ক্রন্দন করতাম । এভাবে বিচ্ছেদের অনলে জ্বলে পুড়ে দীর্ঘ একটি বছর কেটে গেল। আমাকে এভাবে ক্রন্দনাবস্থায় দেখে আমার এক চাচাত ভাইয়ের মনে দয়ার উদ্রেক হল। সে আমার বংশের লোকদের কাছে বলল, এ বেচারীর জন্য কি তোমাদের একটুও দয়া হয় নাঃ সে আমাকে মদীনায় আমার স্বামীর কাছে পাঠানোর ব্যাপারে তাদের সাথে কথাবার্তা বলল, অবশেষে তারা এতে রাজী হয়ে আমাকে বলল, তুমি ইচ্ছা করলে স্বামীর কাছে মদীনায় চলে যেতে পার । আমি মদীনায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম । এটা শুনে আমার খ্বশুরালয়ের লোকেরা আমার ছেলে সালমাকে আমার কাছে পাঠিয়ে দিল। আমি একটি উট সংগ্রহ করে ছেলেকে কোলে নিয়ে একাকী মদীনায় পথে রওয়ানা হয়ে গেলাম ৷ তিন চার মাইল পথ অতিক্রম করার পর তান্ঈম নামক স্থানে হযরত ওসমান ইবনে তালহা (রাঃ) নামক সাহাবীর সাথে সাক্ষাত হল। তিনি বললেন, আপনি একাকী কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমার স্বামীর কাছে মদীনায় যাচ্ছি। তিনি বললেন আপনার সাথে আর কে আছে? আমি বললাম, আল্লাহ্ ছাড়া আমার আর কেহ্ নেই । এ কথা শুনে তিনি আমার উটের লাগাম ধরে আগে আগে রওয়ানা হলেন। আল্লাহ্র কসম! হযরত ওসমানের মত উত্তম লোক আমি আর কোন দিন দেখিনি । যখন আমি কোথাও অবতরণ করার ইচ্ছা করতাম তখন তিনি লাগাম ছেড়ে দূরে গিয়ে গাছের আড়ালে দাড়িয়ে থাকতেন । আবার যখন উটের উপর আরোহনের সময় হত তখন তিনি আসবাবপত্র সহ উটকে আমার কাছে বসিয়ে দিতেন । আমি সওয়ার হওয়ার পর পুনরায় উটের রুজ্জু ধরে তিনিও পথ চলা শুরু করতেন। এভাবেই আমরা মদীনায় পৌছে যাই । তখন পর্যন্ত আমার স্বামী আবু সালমা (রাঃ) কোবাতেই অবস্থান করছিলেন। সেখানেই তার সাতে আমাদের সাক্ষাত হয়ে যায় । হযরত ওসমান (রাঃ) আমাকে স্বামীর কাছে পৌছিয়ে মন্কায় ফিরে আসেন । আল্লাহ্র কসম! তীর চেয়ে ভাল মানুষ আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।