সাহাবা চরিত 0 ২০১ উম্মে সালমা (রাঃ)-এর জন্য স্বামীর দোয়া ও হিযিরত উন্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রাঃ) রাসূল (সাঃ) এর স্ত্রীর হওয়ার পূর্বে আবু সালমা নামক সাহাবীর স্ত্রী ছিলেন । স্বামী আবু সালমার সাথে তার আফুরন্ত ভালবাসা ছিল। তার নিদর্শন একটি ঘটনা থেকে পাওয়া যায় যে, একবার উন্মে সালমা (রাঃ) আবু সালমা (রাঃ)-কে বললেন, আমি শুনেছি স্বামী স্ত্রী উভয়ে জান্নাতী হলে, স্ত্রী যদি দ্বিতীয় স্বামী গ্রহণ না করে থাকে, তাহলে সে নিজের স্বামীকে পাবে। তদ্রুপ স্বামী যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ না করে তাহলে, সেও নিজের স্ত্রীকে পাবে । হযরত উম্মে সালমা (রাঃ) আবু সালমা (রাঃ) কে এ কথা বলার পর বললেন, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমাদের যে কেহ আগে মৃতুবরণ করলে অপরজন আর দ্বিতীয় বিবাহ করব না। এর উত্তরে হযরত আবু সালমা (রাঃ) বললেন, তুমি কি আমার কথা শুনবে? তিনি বললেন, আমি তো আপনার কথা শুনার জন্যই পরামর্শ করছি । হযরত আবু সালমা (রাঃ) বললেন, আমি আগে মারা গেলে তুমি অন্য স্বামী গ্রহণ করে নিও । অতঃপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ্! আমার পর উম্মে সালমাকে আমার চেয়ে উত্তম স্বামী দিও ৷ যে স্বামী তাকে কোনরূপ কষ্ট দিবেনা । আল্লাহ্ তায়ালা তার দোয়া কবুল করেছেন এবং তার মৃত্যুর পর উম্মে সালমা (রাঃ) রাসুল (সাঃ)-এর স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেন । রাসূল (রাঃ) এর সাথে বিবাহের পূর্বে তিনি স্বামী আবু সালমার সাথে হিযরত কিভাবে করেন (উম্মে সালমা (রাঃ) তার বর্ণনা এভাবে দিয়েছেন । আবু সালমা (রাঃ) যখন হিযরতের ইচ্ছা করেন, তখন আমাকেও একমাত্র ছেলে সালমাকে উটের উপর বসিয়ে তিনি নিজের উটের লাগাম ধরে টেনে চললেন । আমার আত্মীয় বণী মুগীরার লোকেরা তা দেখে আবু সালমাকে বলল, তুমি নিজের ব্যাপারে স্বাধীন; কিন্তু আমাদের মেয়েকে শহরে শহরে ঘুরানোর জন্য তোমার সাথে দিতে পারি না। এ কথা বলে তারা আবু সালমার তাত থেকে উটের রুজ্জু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আমাকে বাড়ী ফিরে যেতে বাধ্য করল । এদিকে আমার শুশুরালয়ের বনী আবদুল আসাদের লোকজন এসে আমার বংশীয় আত্মীয়দের সাথে ঝগড়া বাধিয়ে দিল যে, তোমরা তোমাদের মেয়েকে রাখতে পার কিন্তু আমাদের বংশের ছেলে সালমাকে তোমাদের কাছে রাখব না। এ বলে তারা সালমাকে আমার কোল থেকে কেড়ে নিল। এরপর স্বামী একাই হিযরত করে মদীনায় চলে গেলেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।