দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২০০ বলে, যখন তার কাছে কোন জিনিস আমানত, গচ্ছিত রাখা হয়, তখন সে সে তা ভংগ করে এবং যখন কারো সাথে তার বিরোধ দেখা দেয়, তখন সে সীমা ছড়িয়ে যায়। (বুখারী ও মুসলিম) একটি হাদীসে কুদসীতে আল্লাহ্‌ বলেনঃ তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি বাদী হবঃ যে ব্যক্তি ওয়াদা করে। যে ব্যক্তি কোন স্বাধীন ব্যক্তিকে বিক্রী করে তার মূল্য ভোগ করে এবং যে ব্যক্তি কোন কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করে কিন্তু তার পারিশ্রমিক দেয় না। (বুখারী) । রাসূল (সাঃ) আরো বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে, সে কোন অঙ্গীকার আবদ্ধ নয় সে জাহেলী মৃত্যু বরণ করে । -(মুসলিম) হযরত অয়িশা (রাঃ)-এর আল্লাহ্‌ভীতি রাসূল (সাঃ) হযরত আয়িশা (রাঃ)-কে কতটুকু ভালবাসতেন তা কারো অজানা নেই । এমন কি কোন একজন সাহাবী রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি স্ত্রীগণের মধ্যে কাকে সবচেয়ে বেশী ভালবাসেন ৷ রাসূল (সাঃ) উত্তর দিলেন, আয়িশাকে । হযরত আয়িশা (রাঃ) রাসূল (সাঃ)-এর সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। তদুপরি শরীয়তের মাসআলা মাসায়েল সম্পর্কে তিনি এত সুদক্ষ ছিলেন যে, বড় বড় সাহাবায়ে কিরাম পর্যন্ত মাসায়েল শিক্ষা করার জন্য তার শরণাপন্ন হতেন হযরত জিব্রাঈল (আঃ) তাকে সালাম করতেন । তিনি বেহেশতের মধ্যে রাসূল (সাঃ)-এর স্ত্রী থাকবেন এ সুসংবাদ তাকে দেয়া হয়েছে। মোনাফিকরা তার উপর যে অপবাদ দিয়েছিল তা খন্ডন করে কুরআন মাজীদে তার পবিত্রতার উপর আয়াত অবতীর্ণ হয়েছে। তিনি নিজে বলেন, দশটি বিশেষ কারণে আমি রাসূল (সাঃ)-এর অন্যান্য স্ত্রীগণ থেকে শ্ৰেষ্ঠ । তার মুক্ত হস্তে দান খয়রাতের বহু কাহিনী হাদীস শরীফে বর্ণিত হয়েছে। এতসব গুণের অধিকারী হওয়া সত্ত্বেও সর্বদা আল্লাহ্র ভয়ে এত বেশী জড়সড় থাকতেন যে, অধিকাংশ সময় বলতেন, হায় আফসোস্্‌! আমি যদি বৃক্ষ হতাম তবে সর্বদা আল্লাহ্র তাসবীহ পড়তে থাকতাম এবং পরকালে আমাকে হিসাব দিতে হত না। কখনও বলতেন, হায়! আমি যদি পাথর হতাম! কখনো কখনো বলতেন, হায়! আমি যাদি মাটির ঢিলা হতাম অথবা আমি যদি গাছের পাতা হতাম কিংবা কোন তৃণলতা হতাম ৷ আল্লাহ্‌ভীতির এরূপ অপূর্ব নিদর্শন একমাত্র তাদের নসীবেই লেখা ছিল। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।