দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৯৯ পেরেশান হয়ে রাসূল (সাঃ)-এর নানার বংশের দু'জন প্রভাবশালী ব্যক্তিকে সুপারিশের জন্য সাথে নিয়ে খালার কাছে গেলেন । তারা দু’জন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং ইবনে যোবায়েরও তাঁদের সাথে চুপে চুপে ঘরে ঢুকে গেলেন ৷ হযরত আয়িশা (রাঃ) পর্দার ভিতর থেকে যখন এ দু'ব্যক্তির সাথে কথা বলেছিলেন, তখন হঠাৎ ইব্‌নে যোবায়ের পর্দার ভিতর ঢুকে গেলেন এবং খালাকে জড়িয়ে ধরে ভীষণ ক্রন্দন করতে লাগলেন এবং খালাকে মানানোর জন্য খোশামোদ করতে লাগলেন মুসলমানদের সাথে কথা বর্জন করা সম্পর্কিত রাসূল (সাঃ)-এর হাদীস সমূহ শুনাতে লাগলেন। হযরত আয়িশা (রাঃ) রাসূল (সাঃ) বাণীসমূহ শুনে কাদতে লাগলেন । অবশেষে তাকে ক্ষমা করে দিয়ে কথা শুরু করলেন । কিন্তু কসমের কাফ্ফারা তিনি আদায় করলেন । পরবর্তী জীবনে যখনই সে কসম ভঙ্গ করার কথা মনে হত এত বেশী ক্রন্দন করতেন যে, চোখের পানিতে উড়না ভিজে যেত । (বুখারী) এখনে চিন্তার বিষয় হল যে, আমরা সকাল থেকে সন্ধা পর্যন্ত কত শত কসম খেয়ে থাকি, কিন্তু যাঁদের কাছে আল্লাহ্র নামের মর্যাদা ও তাঁর নাম নিয়ে কসম করার গুরুত্ব রয়েছে একমাত্র তারাই অনুধাবন করতে পারেন ওয়াদা ভঙ্গ করলে অন্তরে কিরূপ আঘাত লাগে? ওয়াদা ভঙ্গকারীদের পরিণতি আল্লাহ্‌ বলেছেনঃ “তোমরা ওয়াদা পালন কর ৷ নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে।” আল্লাহ্‌ যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু করতে নিষেধ করেছেন, তার সবই ওয়াদার অন্তর্ভুক্ত । কেননা এসব পালনে মুসলমানরা আল্লাহ্র সাথে ওয়াদাবদ্ধ । আল্লাহ্‌ আরো বলেছেনঃ “হে মুমিনগণ! তোমরা চুক্তি পালন কর ।” হযরত ইবনে আব্বাস বলেনঃ চুক্তির অর্থ যা কিছু কুরআনে হালাল ও হারাম করা হয়েছে এবং যা কিছু নিয়ন্ত্রিত ও সীমিত করা হয়েছে। মুকাতিল বলেনঃ চুক্তি অর্থ কুরআনের মাধ্যমে বান্দার ওপর আরোপিত হালাল ও হারাম এবং বৈধ ও অবৈধ সংক্রান্ত আল্লাহ্র বিধান এবং মুসলমান ও কাফেরদের মধ্যে ও সাধারণ মানুষের মধ্যে সম্পাদিত যাবতীয় চুক্তি, অংগীকার ও প্রতিশ্রুতি । রাসূল (সাঃ) বলেছেনঃ চারটি দোষ যার মধ্যে থাকবে সে পুরোপুরি মুনাফিক । আর যার মধ্যে এর কোন একটি দোষ থাকবে, তার মধ্যে মুনাফেকরীর একটা উপাদান থাকবে যতক্ষণ সে তা বর্জন না করেঃ যখন সে কথা বলে তখন মিথ্যা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।