সাহাবা চরিত 0 ১৯৮ ইব্নে যোবাযের (রাঃ) পাঠাতেন, কিন্তু তিনি সেগুলো অকাতরে বিলিয়ে দিতেন । কত বড় দানশীলতা! এত বিরাট অংকের টাকা দান করে দিলেন অথচ ইফতারের জন্য একটি মাত্র দেরহাম রাখতেও ভুলে গেলেন । বর্তমান যুগে এসব ঘটনার সত্যতা সম্পর্কেও আমাদের মনে সন্দেহের উদ্রেক হয়। অবশ্য সাহাবীদের জীবনে এ ধরনের শত শত ঘটনাবলীর তেমন কোন গুরুত্্ ছিল না। কেননা, এটাই ছিল এসব মহা মানবদের সাধারণ অভ্যাস । আরেকটি ঘটনা একদিন তিনি রোযা ছিলেন। এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইলে ঘরে একটি মাত্র রুটি ছিল। তিনি মহিলা খাদেমকে বললেন, ভিক্ষুককে তা দিয়ে দাও । সে বলল, উন্মুল মুমিনীন! ইফতারের জন্য ঘরে আর কোন ব্যবস্থা নেই । তিনি বললেন, তাতে কিঃ? তুমি তাকে তা দিয়ে দাও । আরও একটি ঘটনা একবার তিনি একটা সাপ মেরেছিলেন। স্বপ্নযোগে দেখলেন, কেহ যেন বলছে, আপনি একজন মুসলমান হত্যা করেছেন। তিনি বললেন, মুসলমান হলে সে রাসুলুল্লাহ (সাঃ)-এর স্্রীগণের ঘরে প্রবেশ করত না । উত্তর এল, সে পর্দার সাথে এসেছিল । তার ঘুম ভেঙ্গে গেলে একজনের হত্যার জরিমানা স্বরূপ বার হাজার স্বর্ণমুদ্া সদৃকা করে দিলেন। একদিন হযরত ওরওয়া (রাঃ) বলেন, খালা আম্মাকে আমি সত্তর হাজার স্বর্ণ মুদ্রা সদকা করতে দেখেছি, অথচ তখনও তার পরণে ছিল তালিযুক্ত কাপড় । হযরত আয়িশা (রাঃ)-কে সদকা থেকে বিরত রাখা হযরত ইবনে যোবায়ের (রাঃ) হযরত আয়িশা (রাঃ)-এর ভাগ্নে । শৈশবে তিনিই আবদুল্লাহ ইব্নে যোবায়ের (রাঃ)-কে প্রতিপালন করেন। তাই তাঁকে খুব স্নেহ করতেন । হযরত আবদুল্লাহ ইব্নে যোবায়ের (রাঃ) হযরত আয়েশা (রাঃ)-এর মুক্ত হস্তে সর্বস্ব দান করার উপর পেরেশান হয়ে বললেন, খালা আম্মা এভাবে দান খয়রাতের দরুন হযত কষ্ট পেতে পারেন । কাজেই যেকোন ভাবে দানের হাতকে বন্ধ করতে হবে। ঘটনাক্রমে এ উক্তি হযরত আয়িশা (রাঃ)-এর কানে পৌছলে ইব্নে যোবায়ের তার দানের হাত বন্ধ করতে চায় এ দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে কসম খেয়ে বসলেন, বাকী জীবনে কখনও তার সাথে কথা বলবেন না । এ কসমের শুনে ইবনে যোবায়ের (রাঃ)-এর মনে ভীষণ আঘাত লাগল ৷ তিনি খালা আম্মার অসন্তুষ্টি দূর করার জন্য বহু লোক দ্বারা সুপারিশ করালেন, কিন্তু হযরত আয়েশা (রাঃ) নিজের কসমের কথা উল্লেখ করে ক্ষমা করলেন না। অবশেষে হযরত আবদুল্লাহ্ ইবনে যোবায়ের (রাঃ) যার পর নাই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।