দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৯৭ খিদমতে গিয়ে একজন খাদেম আনার জন্য । অন্য বর্ণনায় রয়েছে, ফাতিমা (রাঃ) বলেছিলেন, আব্বাজান; আমার আর আলীর জন্য মেষের চামড়ার একটি মাত্র বিছানা, আমরা রাত্রি বেলায় এটা বিছিয়ে শয়ন করি আর দিনের বেলায় এর মধ্যেই উট বকরীকে খাওয়াতে হয়। এ কথা শুনে রাসূল (সাঃ) বললেন ৪ ফাতিমা! ধৈর্যধারণ কর । হযরত মূসা (আঃ) ও তার স্ত্রীর কাছে দশ বছর যাবত একটি মাত্র বিছানা ছিল। মূলতঃ তা হযরত মুসা (আঃ)-এর জুববা ছিল। রাত্রি বেলায় এর মধ্যেই শয়ন করতেন । অতঃপর রাসূল (সাঃ) বলেন, ফাতিমা! ঘরের কাজকর্ম নিজ হাতেই সম্পাদন করতে থাক এবং রাত্রে শোয়ার জন্য বিছানায় যাবে তখন ততবার সোব্হানাল্লাহ্‌ ৩৩ বার আল হামুদুলিল্পাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ে শয়ন করবে। মনে রাখবে, এরূপ করা খাদেম হতে অধিক উত্তম। হযরত ফাতিমা (রাঃ) আরয করলেন, আমি আল্লাহ্‌ ও তার রাসূলের উপর রাজী আছি । (আবু দাউদ) হযরত ফাতিমা (রাঃ) এর কথার অর্থ হল, আমার জন্য আল্লাহ্‌ ও তার রাসূল যা ব্যবস্থা করেছেন আমি তাতেই সন্তুষ্ট । এটাই ছিল শেষ নবী (সাঃ)-এর স্সেহের কন্যার সংসার জীবন। আর আজকাল আমরা একটু সচ্ছল হয়ে গেলেই সংসারের কাজ কর্ম তো দূরের কথা, ব্যক্তিগত কাজকর্মও আমাদের দ্বারা করা সম্ভব হয় না। উপরে বর্ণিত হাদীসে তিন তাসবীহের বর্ণনা শুধু শয়নের সময় এসেছে; কিন্তু অন্য হাদীসে প্রত্যেক নামাযের পর এগুলো পড়ার নির্দেশ এসেছে, তবে সেখানে আল্লাহু আকবার ৩৩ বার আর শেষে একবার “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা-শারীকা-লাহু লাহুল মুল্‌কু ওয়া লাহুল, হামদু ওয়া হওয়া আলা কুল্লি শাইরিন কাদীর” পড়ার হুকুম এসেছে। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা (রাঃ) এর দানশীলতা একবার হযরত আয়েশা (রাঃ)-এর খিদমতে লক্ষাধিক দেরহাম স্বর্ণমুদ্রা আসলে তিনি তৎক্ষণাৎ দেরহামগুলো দান করতে লাগলেন এবং তা সন্ধ্যা পর্যন্ত তিনি একটি দেরহামও নিজের জন্য রাখলেন না । তিনি রোযাদার ছিলেন তাই সন্ধ্যার সময় বাদী ইফতারের একটি রুটি এবং কিছু যয়তুনের তেল পেশ করে আরয করল, একটা দেরহামের গোশ্ত খরিদ করে আনলে কতই না ভাল হত! তা দ্বারা ইফতার করতে পারতেন। তিনি বললেন, এখন আর অভিযোগ করে লাভ কি? তখন স্মরণ করিয়ে দিলেই তো হত । উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রাঃ)-এর জন্য এ ধরনের হাদীয়া হযরত মোয়াবিয়া (রাঃ) ও হযরত আবদুল্লাহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।