দশম অধ্যায় মহিলাদের শিক্ষাদান পদ্ধতি ও নানান ঘটনা প্রকৃতপক্ষে মহিলাদের মধ্যে দ্বীনের আগ্রহ এবং নেক আমলের জয্বা পয়দা হয় তাহলে তার সন্তান সন্তুতির উপরও এ প্রভাব যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হবে তা নিঃসন্দে বলা যায়। বর্তমানে যুগে ছেলে-মেয়েদেরকে প্রথম হতেই এমন পরিবেশে রাখা হয় যার, দরুন শুরু থেকেই তাদের মধ্যে দ্বীনের বিরূপ মনোভাব না হলেও কমপক্ষে অবহেলা তো নিশ্চয়ই সৃষ্টি হয়। তাদের এ ধরনের প্রতিক্রিয়ার জন্য পিতা-মাতাই অধিকাংশে দায়ী বললে ভুল হবে না। প্রাথমিক অবস্থায় যদি এরূপ পরিবেশে প্রতিপালিত হয় তবে তাদের ভবিষ্যত কিরূপ হবে তা সহজেই অনুমান করা যায় । তাস্বীহে ফাতেমী হযরত আলী (রাঃ) একদিন জনৈক ব্যক্তিকে বললেন, আমি তোমাদেরকে রাসূল (সাঃ)-এর সবচেয়ে স্নেহের কন্যা ফাতিমার জীবন বৃত্তান্ত বলবে, তিনি ফাতিমা (রাঃ) নিজে আটা পিষতেন, যার দরুন তীর হাতে দাগ পড়ে গিয়েছিল এবং নিজেই মশক ভরে পানি আনতেন, তাই তার বুকে মশকের রশির দাগ সুস্পষ্ট বিদ্যমান ছিল । আবার নিজেই ঘর ঝাড় দিতেন, যে কারণে পরিধেয় কাপড় ময়লাযুক্ত থাকত । রাসূল (সাঃ)-এর কাছে একবার কিছু গোলাম ও বাদী আসলে আমি ফাতিমা (রাঃ) কে বললামঃ তুমি গিয়ে রাসূল (সাঃ)-এর কাছ থেকে একজন খাদেম নিয়ে আস । তোমার কাজে কর্মে তাহলে কিছুটা সাহায্য হবে । হযরত ফাতিমা (রাঃ) রাসূল (সাঃ) খিদমতে হাযির হলেনঃ তখন সেখানে অনেক লোকজন ছিল (তিনি অতিমাত্রায় লাজুক ছিলেন বিধায়) লোক সম্মুখে কিছু না বলেই ফিরে আসলেন। দ্বিতীয় দিন স্বয়ং রাসূল (সাঃ) আমাদের ঘরে এসে ইরশাদ করলেন, ফাতিমা! তুমি গতকাল কি জন্য আমার কাছে এসেছিলে? তিনি লজ্জায় চুপ রইলে আমি আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ্ (সাঃ) ফাতিমার অবস্থা নিজ হাতে চাক্ধী চালনার কারণে হাতে দাগ পড়ে গেছে। সে নিজেই মশক ভরে পানি আনে, যার দরুন বুকে রশির দাগ পড়ে গেছে। তদুরপরি ঘর দুয়ারে ঝাড় দেয়ার কারণ কাপড় চোপড় ময়লা থাকে। তাই গতকাল বলেছিলাম, আপনার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।