দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১৯৫ হাজার বা ততোধিক হাদীস শিক্ষা দিয়েছেন মুহাদ্দিসগণের পরিভাষায় তাদের মুকসিরীন ফিল হাদীস’ বলা হয়। যারা পাচ শত থেকে হাজারের কম হাদীস শিক্ষা দিয়েছেন তাদের বলা হয় ‘মুতাওয়াস্সিতীন’। আর যারা চন্লিশ থেকে চার শত পর্যন্ত বর্ণনা করেছেন তীদেরকে 'মুকিল্লীন’ বলা হয়। তার চেয়েও কম হাদীস বর্ণনাকারীদের ‘আকল্লীম' বলা হয় । সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবীগণ সাহাবীদের মধ্যে যারা সর্বাধিক হাদীস বর্ণনা করেছেন তারা হলেন মোট সাত জন । (১) হযরত আবু হুরায়রা (ইনতিকাল $ ৫৯ হিজরী) থেকে ৫৩৭৪ হাদীস ৷ (২) হযরত আবদুল্লাহ ইবনে ওমর (ইনতিকাল £ ৭৩ হিজরী) থেকে ২৬৩০ হাদীস । (৩) হযরত আনাস ইবনে মালিক (ইনতিকাল £ ৯৩ হিজরী) থেকে ২২৮৬ হাদীস । (৪) হযরত আয়েশা সিদ্দিকা (ইনতিকাল ৪ ৫৭ হিজরী) থেকে ২২১০ হাদীস । (৫) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (ইনতিকাল ৪ ৬৮ হিজরী) থেকে ১৬৬০ হাদীস । (৬) হযরত জাবীর ইবনে আব্বাস (ইনতিকাল ৪ ৭৮ হিজরী) থেকে ১৫৪০ হাদীস (৭) হযরত আবু সাঈদ খুদরী (ইনতিকাল ৪ ৭৪ হিজরী) থেকে ১১৭০ হাদীস । হযরত আবুদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (ইনতিকাল £ ৬৭ হিজরী) সম্পর্কে বর্ণিত আছে যে, তার লিখিত হাদীসের সংখ্যা সাত বা আট হাজার । সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরাইরা (রাঃ) এর উক্তি দ্বারা তা সুস্পষ্ট প্রমাণিত হয়। তিনি বলেন-“আবদুল্লাহ ইবনে আমর ব্যতীত রাসূল (সাঃ) কোন সাহাবীই আমার অপেক্ষা অধিক হাদীস অবগত নন । কেননা তিনি লিখতেন আমি লিখতাম না । (বুখারী শরীফ) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।