দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 03 ১৯৪ বিভিন্ন স্থানে সাহাবীদের হাদীস শিক্ষাদান কার্য রাসূল (সাঃ)-এর ইন্তেকালের পর সাহাবীদের এক জামাত হাদীস শিক্ষাদান কার্যে ঝাপিয়ে পড়েন এবং সমগ্র আরব ভূমিকে হাদীসের জ্ঞানে উদ্ভাসিত করেন। মদীনায় ৪ হযরত আয়েশা, হযরত ইবনে ওমর ও হযরত আবু হুরায়রা (রাঃ) প্রমুখের দরস চলতে থাকে । মক্কায়ঃ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হাদীস শিক্ষার এক বিরাট কেন্দ্র স্থাপন করেন। কুফায়ঃ হযরত আলী, হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস ইবনে মালেক (রাঃ) প্রমুখ বিশিষ্ট সাহাবীগণ হাদীস চর্চায় আত্মনিয়োগ করেন। বসরায়ঃ হযরত আবু মুসা আশআআরী (রাঃ) শাসনকাৰ্য পরিচালনার সাথে সাথে হাদীসের দরসও অব্যাহত রাখেন । তার সাথে সহযোগী হিসাবে হযরত ইমরান ইবনে হুসাইনও ছিলেন। মিসরে £ হযরত আমর ইবনুল আ’স ও আসলাম ইবনে মুহাম্মদ (রাঃ) এ দায়িত্ব গ্রহণ করেন। সিরিয়ায়ঃ হযরত আবু সাঈদ খুদরী ও আবদুল্লাহ ইবনে উনাইস (রাঃ) এ কাজ আঞ্জাম দেন ইয়েমেনে ঃ হযরত মু’'আজ ইবনে জবল (রাঃ) হাদীস চর্চা করেন৷ হিম্‌স শহরে £ হযরত উবাদা ইবনে ছামিত (রাঃ) হাদীসের দরস দেন। হযরত আবু মূসা আশআরী বসরায় পৌছার পর বলেছিলেন ‘আমাকে হযরত ওমর (রাঃ) তোমাদের প্রতি পাঠিয়েছেন যেন আমি তোমাদেরকে আল্লাহর কিতাব ও হাদীসে রাসূলের শিক্ষা দিই । (দারমী) নৈশ বিদ্যালয় স্থাপন মদীনার বিভিন্ন স্থানে স্থাপিত দ্বীনি শিক্ষাকেন্দ্র সমূহে সাধারণতঃ দিনের বেলায় শিক্ষাদান করা হত। সে কারণে অনেক শ্রমজীবি ও বিভিন্‌ পেশা অবলম্বনকারী লোক তথায় শরীক হয়ে ও ইলম হাসিল করার সুযোগ পেতেন . না। এ জন্যে তীরা নৈশ বিদ্যালয় ধরনের শিক্ষাকেন্দর স্থাপন করতে বাধ্য হন। ‘রাতের অন্ধকারে যখন তাদেরকে ডাকা হত’ তখন তারা মদীনায় অবস্থিত তাদের শিক্ষাকেন্দ্রের দিকে চলে যেতেন এবং সেখানে তীরা সকাল বেলা পর্যন্ত পড়া শোনার কাজে মশগুল থাকতেন । (আল-ইমাম) হাদীস বর্ণনার ক্ষেত্রে সাহাবীদের শ্রেণীভাগ যদিও সাহাবায়ে কিরামের প্রায়ই হাদীস শিক্ষাদান কার্যে নিয়োজিত ছিলেন, তবে এ ব্যাপারে সকল সাহাবীর সমান সুযোগ ছিল না ।.যারা এক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।