সাহাবা চরিত 0 ১৯৩ করত, পর্যালোচনা করতাম । আমাদের এক একজন করে সব কয়টি হাদীস মুখস্থ শুনিয়ে দিত । এ রকমের প্রায় বৈঠকেই অন্ততঃ ষাট সত্তরজন লোক অবশ্যই উপস্থিত থাকত । এ বৈঠক থেকে আমরা যখন উঠে যেতাম, তখন আমাদের প্রত্যেকের সবকিছু মুখস্থ হয়ে যেত ।” (মাজমাউ-জাওয়ায়েদ) হযরত আবদুল্লাহ ইবনে আমর বলেন-একদিন রাসূল (সাঃ) তার কোন এক হুজরা থেকে বের হয়ে আসলেন এবং মসজিদে দু'টি জনসমাবেশ দেখতে পেলেন । একটিতে সমবেত লোকেরা কোরআন পাঠ করছিল ও আল্লাহ্র কাছে দোয়া প্রার্থনায় মগ্ন ছিল। আর অপরটির লোকেরা হাদীসের শিক্ষা গ্রহণ করে ছিল ও শিক্ষাদান করেছিল । রাসূল (সাঃ) বললেন, উভয় সমাবেশের লোকেরা কল্যাণের কাজ করছে। এরা কোরআন পাঠ করছে ও আল্লাহ্কে ডাকছে। আল্লাহ্ চাইলে তাদের প্রার্থিত জিনিস দান করবেন, আর না চাইলে দিবেন না। আর অপর দলের লোক জ্ঞান ও হাদীস শিক্ষা করছে এবং শিক্ষা দিচ্ছে। আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি । ‘আবদুল্লাহ ইবনে আমর বলেন’ “অতঃপর তিনি তাদের সাথে বসে পড়লেন” (দারিমী) হযরত মুবাবিয়া (রাঃ) বর্ণনা করেন-“আমি একদিন রাসূল (সাঃ)-এর সাথে ছিলাম ৷ তিনি মসজিদে প্রবেশ করে একদল লোককে উপবিষ্ট দেখতে পেলেন । তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন বসে আছ? তারা বললেন, আমরা ফরয নামায পড়েছি অতঃপর বসে আল্লাহ্র কিতাব ও তার নবীর সুন্নাত সম্পর্কে পারস্পরিক আলাপ-আলোচনা করছি ।” (মুসতাদরাকে হাকীম) সাহাবীদের শিক্ষা কেন্দ্র স্থাপন এলাকায় শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন। রাসূল (সাঃ)-এর জীবদ্দশাতেই মদীনা শরীফে নয়টি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল । তাতে যেমন পাচ ওয়াক্ত নামায জামাতের সাথে পড়া হত, তেমনি প্রত্যেকটিতে দ্বীনে ইসলাম শিক্ষা দানেরও ব্যবস্থা ছিল । (উলুমুল হাদীস ওয়া মুসতালাহুহু) আবদুল কায়স গোত্রের আগত প্রতিনিধি দল প্রত্যাবর্তন করে সবাইকে জানিয়ে দিলেন যে, আনসারগণ আমাদেরকে আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাত শিক্ষা দিয়ে ছিলেন। . ইবনে সাআ'দ বলেন, ফরহাদ ইবনে মালিক (রাঃ) ইয়েমেন থেকে আগমন করেন এবং কোরআন ইসলামের ফরযসমূহ ও শরীয়তের বিধান শিক্ষা করেন ।” (তাবকাত ইবনে সায়াদ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।