দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 8 ১৯২ হযরত মায়মুনা (রাঃ) হযরত মায়মুনা (রাঃ) থেকে ৪৫টি হাদীস বর্ণিত আছে। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাঃ), যায়েদ ইবনে আসেম ও আতা ইবনে য়াসার প্রমুখ মুহাদ্দিগণ তাঁর কাছে হাদীস শিক্ষা করেছেন। এ ছাড়া উন্মাহাতুল মুমেনীনদের অন্যরাও কম বেশী হাদীস বর্ণনা করেন। রাসূল (সাঃ)-এর কন্যা হযরত ফাতিমা (রাঃ) থেকেও কিছু সংখ্যক হাদীস বর্ণিত আছে। অনেক বড় বড় মুহাদ্দিসগণ তীর কাছ থেকে হাদীসের শিক্ষা গ্রহণ করেছেন। আবার সাধারণ মহিলা সাহাবীরাও হাদীসের শিক্ষা গহণ, শিক্ষাদান ও বর্ণনায় অনেক এগিয়ে ছিলেন। যে সকল মহিলা সাহাবী একাধিক হাদীস বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের সংখ্যা ১৩০ বলেছেন। অনেক গ্রন্থাকারের মতে এদের সংখ্যা ছিল ৫০০ শত । এদের মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলেন ঃ হযরত আসমা বিনতে উমাইস ৷ তিনি ১৬০টি হাদীস বর্ণনা করেছেন। হযরত আসমা বিনতে আবি বকর । তিনি ৫৬টি হাদীস বর্ণনা করেছেন। অনেক সাহাবায়ে কিরাম এ দু'জনের কাছে হাদীস শিক্ষা করতেন। হযরত উন্মেহানী ৪৬টি হাদীস বর্ণনা করেছেন হযরত উন্মুল ফযল থেকে ৩০টি হাদীস বর্ণিত আছে। এ ছাড়া আরও অনেক মহিলা সাহাবী আছেন, যাদের অবদান হাদীসের ব্যাপারে চির স্মরণীয় থাকবেন। সাহাবা যুগে হাদীস পর্যালোচনা ও শিক্ষাদান সাহাবায়ে কিরাম রাসূল (সাঃ)-এর কাছে হাদীস শ্রবণ করে আসার সময় সুযোগ ও প্রয়োজন মতে একত্র হয়ে বসতেন এবং পারস্পরিক চর্চা ও আলোচনায় লিপ্ত হতেন। কোন কোন সময় তীরা হাদীস আলোচনার জন্যে বিশেষ বৈঠকের অনুষ্ঠান করতেন। সাধারণতঃ মসজিদে নব্বীতে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হত আবার কখনো তাদের বাড়ীতেও অনুরূপ বৈঠক বসত । এ সকল বৈঠক এর আলোচ্য বিষয় থাকত রাসূল (সাঃ)-এর কথা, কাজ ও উপদেশাবলী । এতে করে তাদের কারো পূর্বে কোন বিষয়ে অজ্ঞতা থাকলে সে তারও নিরসন হয়ে যেত । হযরত আনাস (রাঃ) বলেন-“আমরা রাসূল (সাঃ)-এর কাছে হাদীস শ্রবণ করতাম । তিনি যখন মজলিস থেকে উঠে চলে যেতেন, তখন আমরা বসে শ্রুত হাদীসসমূহ পরস্পর পুনরাবৃত্তি করতাম, চর্চা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।