দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ২১ সাহাবাদের অবমাননা করেছে, সে দ্বীনভ্রষ্ট, সুন্নাত-বিরোধী; বলে পরিগণিত হয়েছে, সুতরাং তার কোন আমলেই আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হবে না বলে আমার আশংকা ।-(শিফা) মুহাদ্দীস হাফিয ইব্নে হযর (রহঃ) তার বিখ্যাত গ্রন্থ “ইসাবা”র প্রথম খন্ডে প্রসিদ্ধ মুহাদ্দিস হাফিয আবু যরআ রাষী (রহঃ)-এর বর্ণনা উদ্ধৃত করে বলেনঃ যখন দেখবে যে, কোন একজন সাহাবার অবমাননা করছে, তখন তাকে জানবে নির্ঘাত অমুসলমান বলে। এদের আসল উদ্দেশ্য হল দ্বীন ইসলামের সত্যতার সাক্ষী বিনষ্ট করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করা ।” এরা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এমন অপকর্ম এবং ধৃষ্টতা, দুরভিসন্ধি করে ইসলামের ভিত্তিমূলে আঘাত হানতে সচেষ্ট হয়।” | হযরত উসমান (রাঃ)-এর খিলাফত আমলে আবদুল্লাহ্‌ ইব্‌নে সাবা নামক এক বিশিষ্ট ইহুদী মুসলমানের ছদ্মবেশে সমালোচনার এ বীজটি বপনের সূত্রপাত করেছিল । ইসলাম দ্রোহীর, পরবর্তীতে যুগে যুগে সুকৌশলে এ ধারাই সূক্্মভাবে ব্যবহার করে আসছে মুসলমানরা যাতে এ দূরভিসন্ধি এবং চক্রান্তের শিকারে পরিণত না হয়, এজন্যই ইসলামের সূচনাতে আল্লাহ্র রাসূল (সাঃ) সাহাবাদের মান মর্যাদা ঘোষণা করে তীদেরকে বিচার সমালোচনার উর্ধ্বে ঘোষণা করেছেন। সাহাবাদের সম্পর্কে এমন ধৃষ্টতা প্রদর্শনে বিরত থাকতে মুসলিম উন্মাহকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। কারও দোষগুন, ভালমন্দ বিচার করতে হলে তার ব্যক্তিত্ব বিতর্কিত, স্বকীয়তা আহত এবং জনমনে তার প্রতি আস্থা দুর্বল হতে বাধ্য । যারা সাহাবাদের সমালোচনা করতে যায়, তারা প্রকৃতপক্ষে সাহাবাদের পরিবেশিত সত্যতাকে অনিশ্চিত, করাই তাদের একমাত্র উদ্দেশ্য । আমরা আল্লাহ্‌ এবং আল্লাহ্র রাসূলের পরিচয় জেনেছি সাহাবাদের মাধ্যমেই; তীরাই আমাদের মধ্যসূত্র, সর্বশ্রেষ্ট সূত্র; উৎস যদি সন্দেহাতীত না হয় তাহলে পরিচয়ের সত্যতা সম্বন্ধে নিশ্চয়তা কখনও সম্ভব হতে পারে না । তাই যুগে যুগে শত্রুরা ইসলামের নামে ইসলামের মূলে আঘাত হেনে প্রচারণা সৃষ্টি করেছে এবং এ ধারা এখনো অভ্যাহত রেখেছে। “আল্লাহ্র রাসূল ব্যতীত কেহই সত্যের মানদন্ড হতে পারেনা, কেহই সমালোচনার উর্ধ্বে হতে পারেনা” এ মানসিকতার আকীদা প্রচারই তাদের ইতিপূর্বে উল্লেখিত কুরআনের বর্ণনার পরও যদি বলা হয় যে, সাহাবারা রক্ত-মাংসের মানুষ; ভুল-ক্রুটি, পাপ-অপরাধ যে তাদের হয় নাই কিংবা হতে পারে না এমন নিশ্চয়তা কোথায়? অতএব তাঁরা সত্যের মানদন্ড এবং বিচার-সমালোচনার উর্ধ্বে হবেন কেমন করে? আর তাদেরকে উম্মতের অনুসরণীয় আদর্শ রূপে নির্বিচারে নির্দ্বিধায় মেনে নেয়া যেতে পারে কিরূপে? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।