সাহাবা চরিত 0 ১৯১ হযরত মুগীরা ইবনে শুবার সংকলন হযরত মুগীরা ইবনে শু'বা (রাঃ) হযরত মুআ'বিয়া (রাঃ) কে তীর অনুরোধক্রমে বহু সংখ্যক হাদীস লিখে দিয়েছিলেন। (সহীহ বুখারী শরীফ । মহিলা সাহাবীদের অবদান পুরুষ সাহাবায়ে কিরামের ন্যায় মহিলা সাহাবীগণও হাদীস সাধনায় অনেক আগে ছিলেন। রীতিমত তীরাও হাদীস বর্ণনা করেছেন এবং অন্যদের শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা (রাঃ) এদের মধ্যে সর্বাধিক হাদীস বর্ণনাকারী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ৷ তাঁর বর্ণনাকৃত হাদীসের সংখ্যা ২২১০ ৷ প্রায় ২৮৬টি হাদীস বুখারী শরীফ ও মুসলিম শরীফে স্থান পেয়েছে। শতাধিক সাহাবা, তাবীন তীর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন । তাঁর শা'গরিদগণের মধ্যে ছিলেন উরওয়া ইবনে আজদা, ইকরামা ও আলকামা প্রমুখ মুহাদ্দিসগণ । হযরত উম্মে সালমা (রাঃ) হযরত আয়েশার ন্যায় হযরত উম্মে সালমারও হাদীসের সাথে গভীর সম্পর্ক ছিল । তার বর্ণনাকৃত হাদীসের সংখ্যা হল ৩৭৮ । হযরত উসামা ইবনে মুসায়্যিব, উরওয়া ইবনে জুবাইর ও তাঁর কন্যা হযরত যায়নাব প্রমুখ মুহাদ্দিসগণ তার কাছ থেকে হাদীসের শিক্ষা গ্রহণ করেছেন। হযরত উম্মে সালমা (রাঃ) ফতোওয়াও প্রদান করতেন । তার অনেক ফতোওয়া সংগৃহীত আছে। হাফিয ইবনে কায়্যিম বলেন-তীর ফতোওয়াগুলো সংকলন করা হলে একটি পুস্তক তৈরী হয়ে যেত । হযরত হাফ্সা (রাঃ) হযরত হাফ্সা থেকে ৬০টি হাদীস বর্ণিত আছে। তার কাছ থেকে বড় বড় সাহাবীগণ হাদীস বর্ণনা করেছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।