দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৯০ বর্ণনা করার জন্য শক্ত করে ধরলে তিনি একটি চোঙ্গা বের করে বললেন-এ সব হাদীস আমি রাসূল (সাঃ)-এর কাছে শুনেছি এবং লিখে নেয়ার পর আবার তীকে পড়ে শুনিয়েছি। (মুস্তাদরাকে হাকেম) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদের সংকলন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) ও হাদীসের এক সংকলন তৈরী করেছিলেন। তার ইন্তেকালের পর এ সংকলন তাঁর পুত্রদের কাছে সংরক্ষিত ছিল। তার পুত্র আবদুর রহমান একটি হস্তলিখিত হাদীস সংকলন দেখিয়ে বলতেন-“আল্লাহ্র শপথ, এটি আব্বাজানের হস্তলিখিত হাদীস সংকলন ।” হযরত সামুরা ইবনে জুনদাব এর সংকলন হযরত সামুরা ইবনে জুনদাব (রাঃ) ও হাদীস লিপিবদ্ধ করে রাখতেন, তার ইন্তেকালের পর এ হাদীস গ্রন্থ মীরাসী সুত্রে তার পুত্র সালমান লাভ করেন। আল্লামা ইবনে সীরীন বলেন-“সামুরার সংকলিত হাদীসখ্রন্থে ইলম সন্নিবেশিত আছে।' তাহজীবুত্-তাজীব) হযরত ইবনে আব্বাস এর সংকলন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) যেসব হাদীস শুনতে পেয়েছিলেন তা সবই গ্রন্থাকারে সংকলিত করেছিলেন। তাফেয়ের কিছু লোক তার কাছে শুনে এ পূর্ণ গ্রন্থটি নকল করে নিয়ে গিয়েছিলেন । (তিরমিযী শরীফ) তিনি চিঠি পত্র লিখেও হাদীস প্রচার করতেন । (আবু দাউদ, কিতাবুল আক্যিয়া) তিনি ইন্তেকালের সময় এক উট বোঝাই হাদীসগ্রন্থ রেখে গিয়েছিলেন। (তাবকাতে ইবনে সা’'আদ) তার ইন্তেকালের পর তার পুত্র আলী বহু সংখ্যক হাদীস সংকলন উত্তরাধিকার সূত্রে লাভ করেন। (তাবকাতে ইবনে সা’আদ) মুহাদ্দিস আল কাত্তানী হযরত আবু রাফের স্ত্রী সালমার একটি কথা উল্লেখ করেছেন যে-'আমি ইবনে আব্বাসকে লিখার কিছু পাত্র নিয়ে তাতে আবুরাফে’ থেকে রাসূল (সাঃ) কাজ-কর্ম সম্পর্কে কিছু' লিখতে দেখিছি। (আত তারাতীবুল ইদারিয়্যা) ইমাম মুসা ইবনে উক্বা বলেন-“আল্লাহ শপথ ইবনে আব্বাসের গোলাম কুরাইব আমাদের সম্মুখে ইবনে আব্বাসের লিখিত হাদীস গ্রন্থ সমূহের এক উদ্টর বোৰাই সম্পদ পেশ করে।” (তাবকাতে ইবনে সা'আদ) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।