দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১৮৯ করেননি । তবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস অধিক বর্ণনা করেছেন। এর কারণ তিনি হাদীস লিখে রাখতেন আর আমি লিখে রাখতাম না। (বুখারী শরীফ) সুহুফে আবু হুরায়রা হযরত আবু হুরায়রা (রাঃ) প্রথম দিকে হাদীস লিখতেন না। শুধু স্বরণশক্তির উপর নির্ভর করতেন । কিন্তু পরে তিনিও বিপুল সংখ্যক হাদীস লিপিবদ্ধ করে নিয়েছিলেন। তার লিখিত হাদীসের সংখ্যা ছিল পাচ সহস্রাধিক । (মুস্তাদরাক হাকেম) হযরত আবু হুরায়রা রাঃ) এর এক শাগরিদ হাসান ইবনে আমর ইবনে উমাইয়া জমরী একদিন তাকে একটি হাদীস মুখস্থ শোনান এবং বলেন, ‘এটি আপনার কাছে শুনেছি’, তখন হযরত আবু হুরায়রা বললেন-‘আমার কাছে শুনে থাকলে তা অবশ্যই আমার কাছে লিপিবদ্ধ থাকবে’, অতঃপর হাসানের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার লিখিত হাদীসসমূহের এক বিরাট স্তুপ দেখিয়ে বললেন-তোমার বর্ণিত হাদীসটি এতে লিপিবদ্ধ আছে। হযরত হাসান বলেন-অর্থাৎ ‘তিনি আমাকে বিপুল সংখ্যক কিতাব দেখালেন তথায় রাসূল (সাঃ)-এর হাদীস লিখিত ছিল । (ফতনহুল বারী) প্রায় আটশত কিংবা ততোধিক সাহাবী ও তাবী হযরত আবু হুরায়রা থেকে হাদীস বর্ণনা করেন। (তাহজীবুত-তাহজীব) ‘মুসনাদে আবু হুরায়রা’ নামক গ্রন্থটি সাহাবীদের যুগেই সংকলিত হয়। (তাবকাতে ইবনে সা'আদ) হযরত আনাস -এর সংকলন হযরত আনাস (রাঃ) ও হাদীস লিখে রাখতেন । দশ বছর বয়স কালেই তিনি হাদীস লিখতেন ও পড়তেন। তাঁর পিতা তাকে রাসূল (সাঃ)-এর খিদমতের জন্য পেশ করে বলেছিলেন-'হে আল্লাহ্র রাসূল! এ আমার পুত্র, লিখা জানা এক বালক । (উসদুল গাবা) তিনি দশ বছর যাবত রাসূল (সাঃ)-এর খিদমত করেছিলেন । যা কিছু রাসূলের মুখে শুনতেন তার সবই লিখে রাখতেন তাতে সন্দেহের অবকাশ নেই । সাঈদ ইবনে হেলাল বলেন-“আমরা আনাস ইবনে মালেক (রাঃ) কে হাদীস www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।