দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১৮৮ বলেন” হযরত আবদুল্লাহ বলেন, অতঃপর আমি হাদীস লিখা বন্ধ করে দিই এবং ব্যাপারটি রাসূল (সাঃ)-কে জানাই । তখন রাসূল (সাঃ) স্বীয় দু' ওষ্ঠের দিকে ইঙ্গিত করে আমাকে বলেন-“তুমি লিখতে থাক । আল্লাহ্র শপথ, আমার এ মুখ থেকে প্রকৃত সত্য কথা ছাড়া কিছুই বের হয় না। (সুনানে দারিমী) এর পর হযরত আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন-হে রাসূল! আপনার কাছে যা কিছু শুনতে পাই তার সবই কি লিখে রাখব? রাসূল (সাঃ) বললেন, হ্যা । হযরত আবদুল্লাহ পুনারায় জিজ্ঞাসা করলেন-অর্থাৎ ক্রুদ্ধ ও সস্তোষ উভয় অবস্থায় বলা সব কথাই কি লিখব, রাসূল (সাঃ) চূড়ান্তভাবে বললেন-হ্যা, সকল অবস্থায় আমি প্রকৃত সত্য ছাড়া আর কিছুই বলিনা' ৷ উল্লেখিত এ বৰ্ণনা থেকে সুস্পষ্টভাবে বুঝা গেল যে প্রথমতঃ রাসূল (সাঃ) ছিলেন নিষ্পাপ, তীর মুখ থেকে কখনও সত্যের বিপরীত কোন কথা বের হত না। দ্বিতীয়ঃ হাদীস লিখে রাখার কেবল অনুমতিই ছিল না, বরঞ্চ সব সময় ও সর্বাবস্থায় বলা সব কথাই লিখে রাখার জন্যে রাসূল (সাঃ) সুস্পষ্ট আদেশও দিয়েছিলেন। কারণ, রাসূল (সাঃ) ছিলেন সর্ব সাধারণ মুসলিমের জন্যে সকল সময়ে ও সকল অবস্থাতেই অনুসরণীয় । তার প্রত্যেকটি অবস্থাও সব সময়ের4 সকল কথা ও সকল প্রকার কাজই ইসলামী শরীয়তের উৎস : হযরত আবদুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল (সাঃ) বলেছেন-‘ইলমে হাদীসকে বন্দী করে সংরক্ষিত কর’, আমরা জিজ্ঞেস করলাম-তাকে কি করে বন্দী্করব? রাসূল (সাঃ) বললেন-অর্থাৎ তাকে লিখে নাও । (মুস্তাদরাক) হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন-একজন আনসার সাহাবী রাসূল (সাঃ)-এর খিদমতে বসে তার বাণী শুনতেন । তা তার খুবই ভাল লাগত । কিন্তু তিনি ভালভাবে স্মরণ রাখতে পারতেন না। একদিন তার এ অসুবিধার কথা রাসূল (সাঃ)-কে জানালে তিনি তাকে বলেন-অর্থাৎ তোমার ডান হাতের সাহায্য গ্রহণ কর। এ বলে রাসূল (সাঃ) হাত দ্বারা লিখার কথাই বুঝিয়ে ছিলেন। (তিরমিযী) সাহাবীদের যুগে লিখিত হাদীস অমূল্য সম্পদ হাদীস লিখার ব্যাপারে সাহাবীদের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে দেখা যায় সর্বাগ্রে । হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন--“রাসূল (সাঃ)-এর সাহাবীদের মধ্যে আমার অপেক্ষা অধিক কেহ হাদীস বর্ণনা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।