দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ 286
📝 Text 📖 PDF

| contents | সাহাবা চরিত 0 ১৮৭ সাহাবীদের হাদীস মুখস্তকরণ হাদীস হিফাযতের অন্যতম পন্থা হচ্ছে হাদীস কণ্ঠস্থ করা । সাহাবীগণ কোরআন মজীদের যে ভাবে হিফয ও আলোচনা করতেন সেভাবে হাদীসকেও তারা নিজ নিজ সাধ্যমত মুখস্ত করে রাখতেন । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস(রাঃ) বলেন- আমরা রাসুল (সাঃ)-এর সময় হাদীস মুখস্ত করতাম ৷ (মুসলিম) মহান আল্লাহ্‌ স্বাভাবিকভাবে শ্বরনশক্তি সম্পন্ন আরব জাতীকেই হযরত মুহাম্মদ (সাঃ) এর নবুওয়াত ও তার বাণীর সংরক্ষণ হিসোবে নিযুক্ত ECE OE NEN ER En (সাঃ) এর হাদীস মুখস্থ রাখার জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুত করেছিলেন ।(আল হাদীস ওয়াল মুহাদ্দিসুন) প্রসিদ্ধ তাবী হযরত কাতাবা ইবনে দেয়ামাহ দাবী করে বলেন:আল্লাহ এ জাতিকে (উম্মতে মুহাম্মদী কে) স্বরণশক্তির এমন প্রতিভা দান করেছেন যা অন্য কোন জাতিকে দান করা হয়নি। এটা এমন এক গুন যা কেবল তাদেরকেই দেয়া হয়েছে আর এটা এমন এক সম্মান ও মর্যাদা যার দ্বারা শুধু তাদেরকেই সম্মানিত করা হয়েছে। -(যুরকানী) হাদীস লিখার জন্যে সাহাবীদের প্রতি রাসূল (সাঃ)-এর আদেশ সাহাবীদের মধ্যে কিছু লোক জাহিলিয়্যাতের যুগেই লিখা-পড়া জানতেন এবং অনেক যুবক সাহাবীই শিক্ষা লাভ করেছিলেন । ফলে তাদের অনেকেই রাসূল (সাঃ)-এর কাছে শ্রুত হাদীস ব্যক্তিগতভাবে লিখে রাখতে সমর্থ ছিলেন। রাসূল (সাঃ) প্রথম পর্যায়ে সাধারণভাবে সকলকেই হাদীস লিখতে নিষেধ করে থাকলেও পরে এর জন্য সাধারণ অনুমতি দান করেছিলেন । বরঞ্চ সাহাবীদেরকে এ বিষয়ে তাগিদ দিয়ে থাকতেন। আবার এ ব্যাপারে কোন অসুবিধা বা প্রতিবন্ধকতা দেখা দিলে তা তিনি অপসারণও করে দিতেন । হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ)-এর থেকে শ্রুত প্রত্যেকটি কথাই হিফাযতের উদ্দেশ্যে লিখে নিতাম ৷ তা দেখে কুরইশী সাহাবীগণ আমাকে এ কাজ করতে নিষেধ করেন । আমাকে তারা বলেন-“তুমি রাসূল (সাঃ)-এর মুখে যা শুন, তা সবই কি লিখে রাখ? অথচ রাসূল (সাঃ) একজন মানুষ ৷ কখনো সন্তোষ আর কখনো ক্রোধের মধ্যে কথা www.eelm.weebly.com

— Page 185 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.