সাহাবা চরিত D ১৮৬ নববী একটি আবাসিক বিদ্যালয়ে পরিণত হয়েছিল স্বয়ং রাসূল (সাঃ) ছিলেন এর প্রধান উত্তাদ আর সাহাবীরা ছিলেন শিক্ষার্থী । হাদীস শিক্ষার জন্যে তাদের সফর অনেক সময় অনেকে দূর দুরাস্ত থেকে সফর করে রাসূল (সাঃ)-এর কাছে আসতেন হাদীস শিক্ষার জন্যে । যেমন ইমাম বুখারী (রাঃ) হযরত উক্বা ইবনে হারিসের একটি ঘটনা সহীহ বুখারী শরীফে বর্ণনা করেছেন যে, একদিন হযরত উক্বাকে এক মহিলা সংবাদ দিল যে, মহিলাটি তাকে এবং তার স্ত্রীকে দুগ্ধপান করিয়েছে। তখন হযরত উক্বা মক্কায় ছিলেন কথাটি শোনার সাথে সাথে তিনি মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলেন মদীনায় পৌছে রাসূল (সাঃ)-এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি অজানা অবস্থায় নিজের দুগ্ধবোনকে ‘বিবাহ করে ফেলে, পরে উভয়কে যে দুধপান করিয়েছিল সে মহিলা অবগত করিয়ে দেয়, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ্র বিধান কি? উত্তরে রাসূল (সাঃ) বললেন, যখন মহিলাটি সাক্ষ্য দিল তখন কি করে সম্ভব? (অর্থাৎ এখন আর তোমাদের উভয়ের মধ্যে বিবাহ বন্ধন থাকতে পারে না) একথা শুনে তৎক্ষণাৎ তিনি নিজ স্ত্রীকে তালাক দিয়েছিলেন। অতঃপর তাঁর স্ত্রীর অন্যত্র বিবাহ হল। অনুরূপভাবে রাসূল (সাঃ) ইন্তেকালের পরেও সাহাবীদের অনেকে অপর সাহাবীর নিকট হাদীস শিক্ষা করার জন্যে শত শত মাইল সফরের কষ্ট স্বীকার করতেন। হযরত জাবির ইবনে আর দুল্লাহ (রাঃ) কেবল একটিমাত্র হাদীস শোনার জন্যে মদীনা থেকে এক মাসের পথ সুদূর সিরিয়ায় সফর করেছিলেন। হযরত আবু আইযুব আনসারী (রাঃ) (মৃঃ-৫০ হিজরী) একটি হাদীস সম্পর্কে সন্দেহ নিরসন উদ্দেশ্যে মদীনা থেকে মিসরের উদ্দেশ্যে যাত্র করেছিলেন। হযরত আনাস (রাঃ) হযরত আবদুল্লাহ্ ইবনে উনাইসের কাছ থেকে একটি হাদীস সংঘহ করার জন্যে এক মাসের পথ সফর করেছিলেন। হযরত আনাস (রাঃ) মিসর গমন করেছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হাদীস. সংগ্রহ করার জন্যে বয়োবৃদ্ধ সাহাবীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন। সাহাবায়ে কিরামের হাদীস সংগ্রহ সংক্রান্ত আরও বহু চমকপ্রদ ঘটনা ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে আছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।