দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৮৫ শুনেছেন এবং যা দেখেছেন তার সবই সংরক্ষণ করে পরবর্তী উম্মতের কাছে আমানত রেখে চলে গেছেন। রাসূল (সাঃ)-এর বিদায় হজ্বের সময় তাদের সংখ্যা ছিল এক লাখের কাছাকাছি। হাদীস বর্ণনাকারী সাহাবীদের সংখ্যা হযরতের কাছ থেকে সরাসরিভাবে অথবা অন্য সাহাবীদের মাধ্যমে হাদীস বর্ণনা করেছেন এমন সাহাবীদের সংখ্যা ছিল ইমাম আবু জুরআ রাজীর মতে একলাখ চৌদ্দ হাজার । রাসূল (সাঃ)-এর ইন্তেকালের সময় কেবল মন্ধা ও মদীনায সাহাবীদের সংখ্যা ছিল ইমাম শাফেয়ীর মতে ষাট হাজার । তন্ুধ্যে প্রায় ১০ হাজার সাহাবীর জীবন ও কীর্তিকলাপের বিবরণ ইতিহাসের পাতায় সুরক্ষিত আছে৷ তাদের প্রত্যেকে কিছু না কিছু হাদীস পরবর্তী উম্মতের কাছে পৌছিয়ে দিয়েছেন। তারা কে কি পরিমাণ হাদীস বর্ণনা করেছেন তারও একটি পরিসংখ্যান ইতিহাসে আছে । সাহাবায়ে কিরামের অনেকে হাদীসের শিক্ষা হণ ও মুখস্থকরণের জন্যে নিজেদের জীবনকে ওয়াক্‌ফ করে দিয়ে দিয়েছেন। যথা ৪ আসহাবে সুফ্‌ফা আর যারা অন্যান্য দায়িত্বের দরুণ সর্বক্ষণ রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির থাকতে পারতেন না তারা যখনই সুযোগ পেতেন রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হওয়ার চেষ্টা করতেন বা অন্যের নিকট রাসূল (সাঃ)-এর দরবারে কখন কি ঘটছে তা জেনে নেয়ার চেষ্টা করতেন। কেহ কেহ তো এর জন্যে অন্যের সাথে পালা ঠিক করে নিয়েছিলেন। হযরত ওমর ফারুক (রাঃ) বলেন-“আমি ও আমার এক আনসারী প্রতিবেশী আত্বান ইবনে মালিক মদীনার উপকঠ্ঠে বাস করতাম ৷ সুতরাং আমরা রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হওয়ার জন্যে পালা ঠিক করে নিয়েছিলাম । তিনি একদিন রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হতেন আর আমি একদিন হাযির হতাম । যে দিন আমি হাজির হতাম সে দিনের ওহী এবং অন্যান্য বিষয়ের খবর আমি তাকে দিতাম এবং তিনি যে দিন হাযির হতেন সে দিন তিনি এরূপ করতেন” আসহাবে সুফ্্‌ফা হাদীসের প্রথম ধারক হিসাবে হাদীসের ইতিহাসে আসহাবে সুফ্ফার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । সুফ্‌ফার অধিবাসীগণ দিন-রাত রাসূলের দরবারে পড়ে থাকতেন । এদের কোন ঘর সংসার ছিল না, আয়-উপার্জনের তেমন প্রয়োজনও ছিল না । তাই অন্যান্যদের তুলনায় তারা যে রাসূল (সাঃ)-এর সাহচর্যে অধিক সময় লাগাতে সক্ষম হয়েছেন এতে সন্দেহ থাকার কথা নয় । ফলে মসজিদে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।