দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৮৪ আপনার নিকট এসেছি । এ ব্যাপারে যদি আপনার মতামতাদি আমার স্বপক্ষে হয় তাহলে তা কার্যকর হবে আর যদি বিপক্ষে হয় তাতে কোন আপত্তি নাই । এমতবস্থায় হযরত যায়েদ (রাঃ) ফতওয়া দিতে অস্বীকার করলে তিনি প্রত্যাবর্তন করলেন ৷ দ্বিতীয় দিন হযরত ওমর (রাঃ) পুনরায় যায়েদ (রাঃ) এর কাছে উপস্থিত হলে তিনি বললেনঃ আমার ফতওয়াটা আমি আপনাকে মুখে না দিয়ে কাগজে লিখে দিব । অতএব হযরত যায়েদ (রাঃ) রীতিমত শাজরা তৈরী করে লিখিত আকারে ওয়ারিশদের অংশ ভাগ করে হযরত ওমর (রাঃ)-এর হাতে দিলেন। অতঃপর হযরত ওমর (রাঃ) উপস্থিত জন সমক্ষে খুতবা দানের মাধ্যমে জানিয়েছেন । আমি এর স্বীকৃতি দিচ্ছি এবং এর কার্যকারিতা ঘোষণা করছি । হাদীসের হিফাযত কোরআন মজীদের জীবস্ত ব্যাখ্যা হিসাবে হাদীসে রাসূল (সাঃ)-এর এ মর্যাদা ও গুরুত্বের কারণে তার হিফাযত ও রক্ষণা-বেক্ষণের ক্ষেত্রে মুসলিম উম্মাহ শুরু থেকে এ পর্যন্ত যে অসীম ত্যাগ ও সাধনা এবং কঠোর সতর্কতা ও বিশ্বস্ততার স্বাক্ষর রেখেছেন, বিশ্ব ইতিহাসে তার নযীর পাওয়া যাবে না । বস্তুতঃ রাসূল (সাঃ)-এর যুগে হাদীসের হিফাযত ও সংরক্ষণ কার্য শুরু হয়ে যায় । সাহাবায়ে কিরাম (রাঃ) অক্লান্ত পরিশ্রম ও অতিশয় কষ্টের মাধ্যমে হাদীসের হিফাযতের ব্যবস্থা করেন । অতঃপর তাবেয়ীন, তাবে-তাবেয়ীন এবং আজ পর্যন্ত যুগ যুগ ধরে ওলামায়ে কিরাম হাদীসের হিফাযত ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। হাদীস হিফাযতের বিভিন্ন উপায় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, উম্মতে মুহাম্মদী শুরু থেকে আজ পৰ্যন্ত রাসূল (সাঃ)-এর হাদীসের হিফাযত ও সংরক্ষেণের ক্ষেত্রে প্রধানতঃ চারটি পন্থা অবলম্বন করে আসছেন । (১) হাদীসের শিক্ষা গ্রহণ ও মুখস্থকরণ, (২) হাদীসের শিক্ষাদান, (৩) হাদীস মোতাবেক আমল, (8) হাদীস লিপিবদ্ধকরণ । সাহাবা যুগে হাদীসের শিক্ষা গহণ ও মুখস্তকরণ- হাদীসের প্রথম ধারক ও বাহক ছিলেন রাসূল (সাঃ)-এর পবিত্র সান্নিধ্য প্রাপ্ত সাহাবায়ে কিরামের মুবারক জামাত । তাঁরা প্রিয় রাসূল (সাঃ)-এর মুখে যা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।