দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0] ২০ সৎকর্মই আল্লাহ্র দরবারে কবুল হবে না । সমগ্র বিশ্বমানবের মধ্যে আমার, সাহাবারা আল্লাহ্র কাছে সর্বাপেক্ষা প্রিয় এবং হযরত আবু বকর, উমর, উসমান, আলী (রাঃ) তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । আমার সাহাবা মাত্রই পূণ্যের প্রতীক । তিনি (সাঃ) আরও বলেন-যে আমার সাহাবাদের ব্যাপারে হিফাযত মান-মর্যাদার হিফাংতই প্রকৃতপক্ষে রাসূল (সাঃ)-এর হিফাযত এবং এ জন্যই এর এত গুরুত্ব । তিনি (সাঃ) আরও বলেন, যে আমার সাহাবাদের ব্যাপারে যে আমার কথা রাখবে, সে কিয়ামতের দিন হাউযে কাওসারে আমার কাছে আসবে, পক্ষান্তরে যে তা রাখবে না, সে হাউযে কাওসারে আমার কাছে উপস্থিত হতে পারবে না । - (শিফা) আল্লাহ্‌ রাসুল (সাঃ)-এর নির্দেশে ইসলামী চিন্তাবিদগণ প্রথম যুগ হতে এখন পর্যন্ত সকলেই একবাক্যে. সিদ্ধান্ত নিয়াছেন, সাহাবারা সমালোচনার উর্ধে, তাদের দোষ-ক্রটির বিচার, স্বকীয়তা বিনষ্ট এমন উক্তি বা আচরণ নিঃসন্দেহে ইসলাম দ্রোহীতা। এতে ঈমান, আখিরাত উভয়েই বিনষ্ট হয়। যারা একাজে প্রবৃত্ত হয় তাদের মুসলমান বলা যায় না। সহীহ্‌ বোখারীর বর্ণনায় রয়েছে, হিজরী দ্বিতীয় শতকের বিখ্যাত মুহাদ্দীস মুআফা ইব্্‌নে ইমরান (রাঃ) বলেন- পরবর্তী যুগের যত বড় মণীষীই হন না কেন, সাহাবাদের সাথে কারও তুলনা হয় না। এমন কি হযরত উমর ইবৃনে আবদুল আযীয (রহঃ) তার অতুলনীয় মহত্ব সত্বেও আমীর মুআবিয়া (রাঃ)-এর সম মর্যাদা সম্পন্ন হওয়া ত দূরের কথা, তার ধারে কাছেও যেতে পারেন না।” হযরত সহল ইব্নে আবদুল্লাহ্‌ তসতরী (রাঃ) বলেন, “যে ব্যক্তি সাহাবাদের সম্মান করে না এবং তাদের নির্দেশাবলীর গুরুত্ব দেয় না, সে কখনও প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না৷” মুহাদ্দীস হযরত আইয়ুব সখ্তীয়ানী বলেন- যে ব্যক্তি হযরত আবু বকর (রাঃ)-কে ভালবেসেছেন, সে তার দ্বীনকে মযবুত করে নিয়েছেন; যে ব্যক্তি হযরত উমর (রাঃ)-কে ভালবেসেছেন, সে নিজের মুক্তিপথ পরিস্কার করেছেন। যে ব্যক্তি হযরত উসমান (রাঃ)-কে ভালবেসেছেন, সে আল্লাহ্র নুরের আলো লাভ করেছেন; আর যে ব্যক্তি হযরত আলী (রাঃ)কে ভালবেসেছেন, সে সুদৃঢ় রজ্জু আকড়িয়ে ধরেছেন। আর যে কেহ রাসূল (সাঃ)-কে প্রশংসা ও সন্মান করেছেন, সে নিফাক থেকে মুক্তি লাভ করেছেন। আর যে ব্যক্তি কোন একজন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।