সাহাবা চরিত 03 ১৮১ ওয়াযীব তো বটেই, প্রিয় রাসূল (সাঃ)-এর প্রত্যেক অঙ্গ ভঙ্গীকে পর্যন্ত নিজ নিজ আমলে রূপায়িত করেছিলেন। কারণ, তারা ছিলেন প্রিয় রাসূল (সাঃ) এর জন্য জানমাল কোরবানকারী সাচ্চা আশেক এবং নিষ্ঠাবান প্রেমিক । হযরত আবদুল্লাহ্ ইব্নে মাসউদ (রাঃ) বলেছেনঃ আমাদের কেহ যখন ১০টি আয়াত শিক্ষালাভ করতেন তখন এর অর্থ ভালরূপে হৃদয়ঙ্গম ও তদানুযায়ী আমল করার পূর্বে তিনি অন্য কিছু শিখার জন্য অগ্রসর হতেন না। (জামিউ বায়ানিল ইলম) ইসলামের মৌলিক আইন কানুনকে সাহাবীদের জীবনে রূপায়িত করে তোলার দিকে রাসূল (সাঃ) নিজে বিশেষভাবে লক্ষ্য রাখতেন । মুসলমান ব্যক্তিগত জীবনে রাসূল (সাঃ)-এর আদেশ মেনে চলে কিনা, সে দিকে তিনি কড়া নযর রাখতেন । অর্থাৎ ইসলামের ব্যবহারিক আচর আচরণ অনুসরণের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হত । নামায সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেনঃ তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ, ঠিক সেভাবেই নামায পড় । (বুখারী) হজ্তবেরে ব্যাপারে তিনি বলেনঃ তোমরা আমার কাছ থেকে হজ্ব উদ্যাপনের নিয়ম কানুন গ্রহণ কর ৷ উল্লেখিত উক্তি দ্বারা বুঝা যায় হযে, নামায, রোযা ইত্যাদি ইবাদত ও আন্যান্য কাজের বিস্তারিত নিয়ম পদ্ধতি শিক্ষা দানের জন্য রাসূল (সাঃ) নিজে প্রথম সে কাজ করে লোকদের সামনে বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ শুধু তাই নয়, কাজে তাদের কোন ভূল ত্রর্টি হলে তিনি সাথে সাথে তা সংশোধন করে দিতেন। একদিন তিনি মসজিদে নববীতে একজন সাহাবীর নামায পড়া লক্ষ্য করে করলেন। নামায শেষে সে সাহাবী তার কাছে এলে তিনি বসলেনঃ তুমি ফিরে গিয়ে পুনরায় নামায পড়, কেননা তেমার নামায পড়া হয়নি অর্থাৎ নিয়ম, তোমাবেক আদায় হয়নি। এভাবেই সাহাবীগণ রাসূল (সাঃ) এর সামনে সংস্পর্শে থেকে ইসলামের আদর্শিক রীতি নীতির বাস্তব শিক্ষা গহণ করেছেন। মোট কথা রাসূল (সাঃ) এর যাবতীয় ইবাদত, মোয়ামালাত, কথাবার্তা, লিবাস-পোশাক, খাওয়া-পড়া চলা-ফিরা, উঠা-বসা, শয়ন-জাগরণ এমন কোন বিষয় নেই যে বিষয়ে সাহাবীগণ তীর অনুকরণ করার চেষ্টা করেননি । বস্তুতঃ সাহাবীদের এরূপ অনুসরণের মাধ্যমেই রাসূল (সাঃ)-এর প্রতিটি কথা ও কাজ এবং কাজের বিবরণ চিরদিনের জন্য সুরক্ষিত রয়েছে। ফরায়েয শাস্ত্র, হল অত্যন্ত জটিল বিষয় । পবিত্র কোরআনে যদিও ফরায়েযের সমস্ত মাসআলা সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে কিন্তু রাসূল (সাঃ) এর ফায়সালা এবং নির্দেশাবলী ও সাহাবায়ে কিরামের ফতওয়া ইত্যাদি হচ্ছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।