সাহাবা চরিত 0 ১৭৯ হান্্জালা ইবনে রবী (রাঃ) এ সকল কাতিবের অনুপস্থিতিতে তাদের ভারপ্রাপ্ত হিসাবে কাজ চালিয়ে যেতেন । তাই তার উপাধি ছিল ‘আল-কাতিব’। উপরোক্ত বর্ণনা দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যায় যে, রাসূল (সাঃ)-এর যুগে প্রত্যেক বিভাগের জন্য দু'জন করে দায়িত্বশীল লিখক নিযুক্ত ছিলেন। তাদের অনুপস্থিতিতে অন্যান্য লিখকগণ দায়িতু পালন করে যেতেন। এমনিভাবে রাসূল (সাঃ)-এর যাবতীয় কার্যক্রম লিপিবদ্ধ হয়ে সংরক্ষিত হয়ে যায়। রাসূল (সাঃ)-এর সকল চুক্তিপত্র, সন্ধিপত্র, দাওয়াতনামা ও অন্যান্য চিঠিপত্র ও লিখাগুলো প্রথমে কাতিবের দ্বারা লিখাতেন ৷ অতঃপর তা নিজে শুনে সত্যায়িত করতেন। সুতরাং ওহীর পর রাসূল (সাঃ)-এর এ সকল চিঠিপত্রের মর্যাদা সবার শীর্ষে । এগুলো গ্রহণযোগ্য ও প্রমাণসিদ্ধ হওয়াতে কোন রকমের শোবা-সন্দেহের অবকাশ থাকতে পারে না। রাসূল (সাঃ)-এর কোরআন তিলাওয়াত, কোরআনের মর্মবাণী শিক্ষাদান এবং অবিরাম মৌখিক উপদেশ দান ও সতকীর্করণের পাশাপাশি আশ-পাশের রাজা-বাদশাহ, গোত্রপতি এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের বরাবরে পত্র প্রেরণ করে তাদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন। এসব পত্র হাদীস, তফসীর, নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ, সীরাত ও ইতিহাস গ্রন্থাদিতে সযত্বে সংরক্ষিত হয়েছে। এসব পত্রের সংখ্যা শৃতাধিক। হাদীস লিপিবদ্ধকরণ হাদীস হিফাযতের ক্ষেত্রে সুদৃঢ় ও নির্ভরযোগ্য ব্যবস্থার মাধ্যমে হাদীস সংরক্ষিত হয়েছে। আর তা হচ্ছে হাদীস লিপিবদ্ধকরণ ৷ বস্তুতঃ হাদীস ংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সম্ভাব্য ব্যবস্থাই যথা সময় গ্রহণ করা হয়েছে। হাদীসকে যেমন মুখস্থ ও স্মরণ রাখা হয়েছে, নানাভাবে চর্চা করা হয়েছে, নানা তথ্য দ্বারা সর্বতোভাবে নিঃসন্দেহ করে তোলা হয়েছে, অনুরূপভাবে এর জন্য যথা সময় যথেষ্ট পরিমাণে লিখনীশক্তির ব্যবহার এবং প্রয়োগ করা হয়েছে। আবার প্রায় একই সময়ে একই সাথে এসব ব্যবস্থা নিয়মানুযায়ী কার্যকর করা হয়েছে। “আসলে মুসলমানদের মধ্যে রাসূল (সাঃ)-এর হাদীস সংকলন ও লিপিবদ্ধ করার কাজ তিন পর্যায়ে অগ্রসর হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক ব্যক্তি কেবল ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহ করেছে। দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক শহরে সংগৃহীত তথ্যাবলী একত্রিত করা হয়েছে এবং সেগুলোই বর্তমানে পুস্তকাকারে আমাদের কাছে রয়েছে প্রথম পর্যায় সম্ভবত ১০০ হিজরী পর্যন্ত, দ্বিতীয় পর্যায় ১৫০ হিজরী পর্যন্ত এবং তৃতীয় পর্যায় ১৫০ হিজরী থেকে তৃতীয় শতাব্দীর পরেও কিছুকাল বর্তমান ছিল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।