সাহাবা চরিত 0.১৭৮ আপনাকে তো চিনি না, তবে স্মরণ পড়েছে। প্রায় বছর খানেক পূর্বে আমি একদিন আদী ইবনুল খিয়াস নামক জনৈকের কাছে যাই । সে দিন আদীর ঘরে একটি ছেলে ভূমিষ্ট হয়। ছেলেটাকে চাদের দ্বারা আবৃত করে ধাত্রীর কাছে নিয়ে গেল। বাচ্ছাটির সমস্ত শরীর ঢাকা ছিল। আমি শুধু তার পা দুটি দেখেছিলাম সেই বাচ্চার পায়ের সাথে তোমার পায়ের বেশ মিল রয়েছে। (বস্তুতঃ হযরত উবাইদুল্লাহ্ই সেই বাচ্চা) বুখারী £ (২/৫/৮৩) ইতিপূর্বে বর্ণিত হযরত আবু হোরায়রা (রাঃ)-এর স্মরণ শক্তির ঘটনা ও আলোচ্য ঘটনা দুটিকে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সাহাবায়ে কিরামের স্মরণশক্তির প্রখরতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যায়৷ নির্ভরযোগ্য ইতিহাসের পাতায় এরূপ অজস্ ঘটনা লিপিবদ্ধ রয়েছে। রাসূল (সাঃ)-এর যুগে হাদীস লিখা রাসূল (সাঃ)-এর যুগে যদিও নিয়মিতভাবে লেখা-পড়ার ব্যবস্থা ছিলনা, তার পরেও সবকিছু লিপিবদ্ধাকারে সম্পন্ন হত আবার এসব লিখাকে সংরক্ষণ করা হত । এ কাজের জন্যে সাধারণ ‘কাতিব’ ছাড়াও কতিপয় বিশিষ্ট লিখক নির্দিষ্ট ছিলেন। তাদের উপর অর্পিত খিদমত যথাসাধ্য অতি সুন্দরভাবে দায়িত্ববোধের সাথে আদায় করে যেতেন । এতিহাসিক ‘জাহশিয়ারী’ তীর ‘কিতাবুল ওযাজারাই ওয়াল-কুত্তাৰ’ গ্রন্থে (আসমাউ মান সাবাতা আলা কিতাবাতি রসূলিল্লাহি (সাঃ)) শিরোনামে এ সকল সাহাবীদের নাম উল্লেখ করে বলেছেন-“হযরত আলী ও হযরত উসমান (রাঃ) এরা দু'জনই ওহী লিখতেন। কোন সময় তারা অনুপস্থিত থাকলে হযরত উবাই ইবনে কা'আব ও হযরত "যায়েদ ইবনে সাবিত (রাঃ) এ কাজটি আঞ্জাম দিতেন । খালিদ ইবনে সাঈদ ইবনে আ’স ও মুয়াবিয়া ইব্নে আবি সুফিয়ান (রাঃ) এরা দু'জন রাসূল (সাঃ)-এর ব্যক্তিগত প্রয়োজনাদি লিখে রাখতেন । হযরত মুগীরাহ ইব্নে শো'বা ও হোসাইন ইব্্নে নুমাইর (রাঃ) এরা দু'জন জনসাধারণের কার্যাবলী ও পারস্পরিক লেন-দেনের ব্যাপারাদি লিখতেন । হযরত আব্দুল্লাহ ইবনে আরকম ইব্নে আবদেয়াগূস ও আলী ইব্নে উকবা (রাঃ) আবর গোত্রগুলোর কূপসমূহ এবং আনসারীদের স্বামী-স্ত্রীর বিষয়াদি লিখতেন । হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ) যেমন ওহী লিখতেন তেমনি বিভিন্ন রাজা বাদশাহগণের প্রতি চিঠি পত্র এবং দাওয়াতনামা লিখার দায়িত্বও তাঁর উপর ছিল। হযরত মুয়াইকীব ইবনে আবু ফাতিমা (রাঃ) মালে গণিমতের ব্যাপারসমূহ লিখে রাখতেন ৷ হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।