দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৭৬ খালেদ বিন ওয়ালীদ (রাঃ)-কে প্রেরণ করেন এবং শুরাহবিলকে তীর জন্য অপেক্ষা করতে বলেন । হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ)-এর আগমণ সং অবগত হয়ে মুসাইলামা চল্লিশ হাজার সু-বিশাল বাহিনীসহ অগ্রসর হয়। খালিদ (রাঃ) এদের অগ্রযাত্রা প্রতিহত করে বহু দূর পর্যন্ত ধাওয়া করে মুসাইলামাকে মোকাবেলার জন্য আহ্বান করলে তার পক্ষে টিকে থাকা অসম্ভব হলে সে পলায়ন করে একটি বাগানে আশ্রয় গ্রহণ করে। ইতিমধ্যে“ তার বাহিনীও পালাতে থাকে । মুসাইলামা বাগানে আশ্রয় নেয়ার পর বাগানের ফটক বন্ধ করে দেয়া হয় । মুসাইলামা এ বাগানটির নাম রেখেছিল হাদীকাতুর রহমান । এখানে সে আশ্রয় গ্রহণ করে নিজকে একটু নিরাপদ মনে করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুসলিম সৈন্যদের রণকৌশল দেখে সে ভরসাও তার শেষ হল । দুধর্ষ মুসলিম যোদ্ধা হযরত রাবা ইবৃনে মালিক আনসারী (রাঃ) বললেন আমাকে তোমরা বাগানে নিক্ষেপ করে দাও, তারা তাঁকে বাগানে নিক্ষেপ করলে তিনি একাই বাগানে প্রবেশ করে প্রহরীদের হত্যা করে বাগানের প্রবেশদার খুলে দিলে দলে দলে মুসলিম সৈন্যদল বাগানে প্রবেশ করে মুসাইলামার সহচরদের হত্যা করতে লাগলেন । অবশেষে মুসাইলামাও আল্লাহ্র তরবারী হতে রক্ষা পেলনা । মুসালামাকে যারা হত্যা করেছিলেন তাদের মধ্যে হযরত হামযা (রাঃ)-এর হত্যাকারী ওয়াহ্শীও ছিলেন। এ ওয়াশী মক্কা বিজয়ের পর তিনি মুসলমান হন। তিনি যে বল্লম দ্বারা হযরত হামযা (রাঃ)-কে হত্যা করেছিলেন এঁ বল্লম দ্বারাই একই পদ্ধতিতে নাভীমূলে আঘাত করে মুসাইলামাকে হত্যা করেন। মুসায়লামার সাথে রণক্ষেত্রে তার স্ত্রী সাজ্জাও উপস্থিত ছিল। স্বামী নিহত হবার সংবাদ পেয়ে বসরার দিকে সে পলায়ন করে এবং কিছু দিন পর সে মারা যায় । এ যুদ্ধে মুসায়লামার সতের হাজার সৈন্য নিহত হয় এবং মুসলমানদের নিহত হন এক হাজার দুই শত সৈন্য । এদের সকলেই প্রায় কুরআনে হাফেয ছিলেন। দ্বিতীয় মিথ্যা নবুয়তের দাবীদার ছিল তালীহা ইবৃনে খুয়ায়ূলদ আ'সাদী । সে ছিল অত্যন্ত সুযোগ সন্ধানী । হযরত খালিদ ইবনে ওয়ালীদ তার মোকাবেলা করেন সু-দীর্ঘ সময়। শেষ পর্যন্ত টিকতে না পেরে সে শাম দেশের দিকে পলায়ন করে। তার বহু সৈন্য নিহত হল এবং পলায়ন করলে নিরুপায় দেখে শেষে হযরত ওমর (রাঃ)-এর আমলে ইসলাম গ্রহণ করেন। তৃতীয় মিথ্যা নবুয়তের দাবীদার লকীত ইবনে মালিক । আম্মান এলাকায় সে এ বলে জনগণকে ধোকা দিয়ে প্রচার করেছিল যে, মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত আল্লাহ্‌ তাকে দান করেছেন তার আহ্বানে বহু মুরতাদ এবং ইসলামের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।